Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সংকটের অন্তরালে আড়াই লাখ মানুষের চিকিৎসাসেবা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৬ বার

কাগজে-কলমে ৫০ শয্যা আর আড়াই লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসা হলেও, বাস্তবে নানা সংকটে জর্জরিত বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক ও জনবল সংকট, গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম অচল থাকা এবং অবকাঠামোগতিক বিভিন্ন সমস্যায় ব্যাহত হচ্ছে এই হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা। দিন দিন রোগীর চাপ বাড়লেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত রোগী বহির্বিভাগে সেবা নিতে আসেন। তবে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও জনবল না থাকায় কর্তৃপক্ষ সেবা দিতে হিমশিম খাচ্ছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র পাঁচজন। এর মধ্যে নাক-কান-গলা বিশেষজ্ঞ প্রেষণে অন্যত্র থাকায় ওই সেবাবঞ্চিত হচ্ছেন রোগীরা। এছাড়া শিশু, গাইনি, সার্জারি, মেডিসিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসক স্বল্পতার কারণে বাধ্য হয়ে রোগীদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল কিংবা শহরের বেসরকারি ক্লিনিকে ছুটতে হচ্ছে। এতে চিকিৎসা খরচের পাশাপাশি যাতায়াতের দুর্ভোগও বহুগুণ বাড়ছে।

শুধু চিকিৎসকই নয়, স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে চিকিৎসা কর্মকর্তার ৪৪টি পদের মধ্যে ২০টি পদই শূন্য। তৃতীয় শ্রেণিতে ১১১ পদের বিপরীতে ৭৩ জন এবং চতুর্থ শ্রেণির ২৬ পদের বিপরীতে মাত্র ছয়জন কর্মরত রয়েছেন। পরিচ্ছন্নতাকর্মীর পাঁচ পদের মধ্যে মাত্র একজন থাকায় হাসপাতালের শৌচাগার ও এর আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা দুরূহ হয়ে পড়েছে। অবাক করার বিষয় হলো, বাবুর্চি পদে নতুন নিয়োগ না হওয়ায় গত আট বছর ধরে একজন অবসরপ্রাপ্ত বাবুর্চি দিয়েই রোগীদের খাবার রান্নার কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।

চিকিৎসা সরঞ্জামের অবস্থাও শোচনীয়। প্রয়োজনীয় জনবলের অজুহাতে হাসপাতালের আলট্রাসনোগ্রাম যন্ত্রটি গত দুই বছর ধরে অচল পড়ে আছে। অন্যদিকে, ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও ফিল্ম সরবরাহ বন্ধ থাকায় সরকারি এই সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা; অতিরিক্ত অর্থ ব্যয় করে তাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা করাতে হচ্ছে।

এদিকে, হাসপাতালের প্রশাসনিক ভবন ও মহিলা ওয়ার্ড ঝুঁকিপূর্ণ হওয়ায় ইতিমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাধ্য হয়ে প্রশাসনিক কার্যক্রম ও মহিলা ওয়ার্ড প্রথম শ্রেণির আবাসিক কোয়ার্টারে স্থানান্তর করা হয়েছে। জায়গার অভাবে রোগীদের সেবা দিতেও প্রতিনিয়ত পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। এছাড়া রোগীর একমাত্র অ্যাম্বুলেন্সটির চালকের চাকরি স্থায়ীকরণ নিয়ে জটিলতা এবং চিকিৎসকদের আবাসিক কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ার মতো সমস্যাও রয়েছে।

অন্যদিকে, কিছু চিকিৎসকের বিরুদ্ধে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইনাম আহমেদ জানিয়েছেন, চিকিৎসকদের যথাসময়ে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে বিদ্যমান এই সংকটের মাঝেই কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত করতে একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর প্রথম ধাপের মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। তবে স্থানীয়দের মতে, শুধু নতুন ভবন নির্মাণ নয়; বরং দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, অচল চিকিৎসা সরঞ্জাম সচল করা এবং সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু