Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

কিশোরগঞ্জের নিকলীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১১ বার

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আঙুর মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে শিশুটির মায়ের দায়ের করা মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) রাতে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার সময় শিশুটির মা ঢাকায় ছিলেন এবং বাবা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। রাতে নিজ ঘরে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে ঘুমাচ্ছিল শিশুটি। রাত আনুমানিক ১১টার দিকে দরজায় কড়ার শব্দ পেয়ে বাবা ভেবে দরজা খুলে দেয় সে। এ সময় প্রতিবেশী আঙুর মিয়া আকস্মিক তার মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত আঙুর মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে নিকলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ভিকটিম শিশুকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু