
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো চার ক্ষুদ্র ব্যবসায়ীকে ঘুরে দাঁড়াতে বড় ধরনের সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এর আগে ক্ষতিগ্রস্তদের দোকানঘর নির্মাণ করে দিয়েছিল সিন্দুকছড়ি জোন। এরই ধারাবাহিকতায় এবার তাদের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল হস্তান্তর করা হলো। সেনাবাহিনীর এমন মানবিক পদক্ষেপে নতুন করে ব্যবসা শুরু করার মাধ্যমে জীবিকা অর্জনে আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (২৬ অক্টোবর) পুনর্বাসিত দোকানঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের মাঝে মালামাল তুলে দেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল। এ সময় তিনি ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।
সেনাবাহিনীর এই সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও উপকারভোগী ব্যবসায়ীরা।
অনলাইন ডেস্ক 
























