Dhaka ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

ঢাকায় পরিচ্ছন্নতায় কোনো ছাড় নয়: সরকারি বাসায় লার্ভা মিললে বরাদ্দ বাতিল ও বড় জরিমানা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৩ বার

রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে মাঠে নেমেছে ২০টি বিশেষ পরিবীক্ষণ টিম। পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের আপস করা হবে না জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন—সরকারি বাসভবনে অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের ফ্ল্যাটের বরাদ্দ সরাসরি বাতিল করা হবে এবং নিয়ম অমান্যকারীদের করা হবে বড় অঙ্কের জরিমানা।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ ছাড়া সভায় ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্বে নিয়োজিত ২০টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ঢাকা শহরকে বাসযোগ্য করতে প্রধানমন্ত্রী শুরু থেকেই অত্যন্ত আন্তরিক। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের পরিস্থিতি পরিদর্শন করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতালেও চরম অবহেলা এবং এডিস মশার লার্ভা পাওয়া গেছে।’

পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠে দায়িত্ব পালন করছেন। অনিয়ম বা মশার লার্ভা পেলেই তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা ও কঠোর জরিমানা নিশ্চিত করুন। সরকারি কর্মচারীরা নিজেদের কোয়ার্টার পরিষ্কার রাখতে ব্যর্থ হলে তাঁদের সরকারি বাসায় থাকার কোনো অধিকার নেই।’

কমিটিগুলোর সমন্বিত ও কঠোর ভূমিকার ফলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকায় একটি দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

লেক ও খাল উদ্ধার এবং আধুনিক ডাস্টবিন স্থাপন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ