
খুলনার ২১ নম্বর রোডের একটি আবাসিক ভবনের চতুর্থ তলার মেস থেকে দুজনকে আটক করেছে পুলিশ। গত রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের একজন মমতাজির বিল্লাহ। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন রায় জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই মেস থেকে দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক 

























