Dhaka ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

শর্ত পূরণ করলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে হলে তেহরানের নির্ধারিত শর্তগুলো মানতেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মহসিন রেজাইয়ের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায় বৈঠকে তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।

বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বর্তমান সংকট উত্তরণে গৃহীত পদক্ষেপগুলো সর্বোচ্চ নেতাকে অবহিত করেন মহসিন রেজাই। এ সময় মোজতবা খামেনি স্পষ্ট ভাষায় বলেন, যুদ্ধবিরতি বা সংকট সমাধানের প্রক্রিয়ায় কেবল ইরানের জাতীয় অধিকার ও স্বার্থ রক্ষাই যথেষ্ট নয়, বরং এর সঙ্গে ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর স্বার্থও পুরোপুরি নিশ্চিত করতে হবে। আর এই লক্ষ্য অর্জনে ইরানের বেঁধে দেওয়া শর্তসমূহ মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

রাষ্ট্র পরিচালনা ও নীতিনির্ধারণে জাতীয় নিরাপত্তা পরিষদকে মূল কেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মাঝে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার তাগিদ দেন। একই সঙ্গে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালির সঠিক ব্যবস্থাপনা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বাড়ানোর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই দীর্ঘস্থায়ী উত্তেজনা ও রক্তক্ষয়ী সংঘাত কমাতে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা চলছে। আঞ্চলিক নিরাপত্তা সুসংহত করতে এবং সংঘাতের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইরান নিজেদের মধ্যে নিবিড় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো