Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে স্পেন ট্রেন দুর্ঘটনা: কোনো বাংলাদেশি হতাহত হয়নি—মাদ্রিদ দূতাবাস দুদকের মামলার জেরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ৩ উপসচিব ওএসডি নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে মাথাব্যথা নেই, ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহ প্রধানের সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড ২২ ক্যারেটে কোটি টাকার সম্পত্তি ও বিদেশে অর্থ পাচার: দুদকের অনুসন্ধানের মুখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফ্যাসিস্ট দোসর আসিব আহসান বহাল তবিয়তে আমানত আত্মসাৎ ও জালিয়াতি প্রমাণিত: ২৪ লাখ টাকা তসরুপে অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপকের লঘুদণ্ড! আর্টিকেল স্ট্রাকচারকে ঘিরে শত শত বিঘা জমি দখলের অভিযোগ

গাজা ইস্যুতে ক্ষমা চেয়ে মঞ্চে কেঁদে ফেললেন এড শিরান, সফর বাতিল ঘিরে নতুন বিতর্ক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘বিপর্যয়কর ও অসমর্থনযোগ্য’ বলে মন্তব্য করার পাশাপাশি কনসার্টের মঞ্চে কান্নায় ভেঙে পড়লেন জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আয়োজিত কনসার্টের শুরুতেই আবেগঘন কণ্ঠে নিজের কিছু ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা চান তিনি।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ‘লিংকন ফাইনান্সিয়াল ফিল্ডে’ আয়োজিত এই কনসার্টে শিরান জানান, তিনি কখনোই রাজনৈতিক কর্মী বা অ্যাক্টিভিস্ট হিসেবে নিজের পরিচিতি চাননি। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতি ও জটিল রাজনৈতিক বাস্তবতায় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলাটা জরুরি হয়ে পড়েছে।

গাজা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শিরান বলেন, ৭ অক্টোবরের হামলা এবং নোভা মিউজিক ফেস্টিভ্যালের ঘটনা অত্যন্ত ভয়াবহ ছিল। ঠিক একইভাবে গাজায় নিরীহ বেসামরিক মানুষ ও অগণিত শিশুর প্রাণহানি এবং অভূতপূর্ব ধ্বংসযজ্ঞ দেখে তার হৃদয় ভেঙে গেছে। সেই সাথে পশ্চিম তীরে চলে আসা ‘পদ্ধতিগত অন্যায় ও অবিচারকে’ কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি গাজা ইস্যুতে অবস্থান নেওয়ার কারণে জনপ্রিয় র‍্যাপার ম্যাকলমোরকে একটি সংগীত সফর থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে শুরু থেকেই বিতর্ক চলছিল। এ ঘটনার দিকে ইঙ্গিত করে কনসার্ট আয়োজক ও ভেন্যু কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিরান। তিনি বলেন, একটি মুক্ত ও স্বাধীন সমাজে কোনো ভেন্যু কর্তৃপক্ষ আগে থেকে শিল্পীর বক্তব্য পরীক্ষা বা সেন্সর করবে—এমনটা হতে পারে না।

উল্লেখ্য, ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার প্রতিবাদে শিরানের সঙ্গে থাকা কয়েকজন সহশিল্পীও এই শো থেকে সরে দাঁড়ান। এর ফলে ফিলাডেলফিয়া কনসার্টটি নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে শুরু হয়। শেষপর্যন্ত কোনো ব্যাকিং ব্যান্ড ছাড়াই একাই মঞ্চে পরিবেশনা শুরু করেন এড শিরান।

প্রায় তিন ঘণ্টাব্যাপী পারফর্ম করার পর শিরান জানান, গত কয়েক দিন তার জীবনের অন্যতম কঠিন সময় ছিল। পরিবারের সদস্য ও ছোট শিশুদের উপস্থিতিতে কনসার্টের শুরুতে এসব রাজনৈতিক ও স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার জন্য ভক্তদের কাছে তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী ও গৌরবময় আত্মত্যাগের স্মরণে