Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্ররোচনা মামলায় জামায়াত বহিষ্কৃত প্রাক্তন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী পেলেন জামিন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার

আত্মহত্যায় প্ররোচনার দায়ে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের জামিন মঞ্জুর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ প্রদান করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনে গাজী নজরুলের ফ্ল্যাট থেকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। উক্ত ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়েরের পর পুলিশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে। তদন্তের স্বার্থে নজরুলকে দুই দফায় মোট আট দিন এবং তার স্ত্রীকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ।

ঘটনার ১০ দিনের মাথায় নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আদালতে একটি আপস-মীমাংসানামা দাখিল করে জানান, আসামিদের জামিন মঞ্জুর করা হলে তার কোনো আপত্তি নেই। তবে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে জানানো হয়, এই ধরনের মামলায় আইনগতভাবে আপস-মীমাংসা বা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীদের দাবি, পুলিশ প্রতিবেদনে এই আত্মহত্যার ঘটনায় গাজী নজরুল কিংবা তার প্রথম স্ত্রীর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রথম স্ত্রী মাকসুদা বেগমের জামিন অনুমোদন করলেও সাবেক এমপি গাজী নজরুলের জামিন আবেদন খারিজ করে দেন।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুলের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তিনি মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর