Dhaka ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

দেড় বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে কাজ না করে বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দেড় বছর ধরে নিয়মিত দায়িত্ব পালন না করে সরকারি বেতন নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ সাগর নামে এক ক্লিনারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজের দায়িত্বের কাজ তিনি রেনু বেগম নামে এক নারীকে দিয়ে করিয়ে আসছেন।

স্থানীয় ও হাসপাতাল সংশ্লিষ্টদের সূত্রে জানা যায় যে, গত প্রায় দেড় বছর ধরে রেনু বেগম কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনারের কাজ করে আসছেন। এর বিনিময়ে ক্লিনার সাগর তাকে প্রতি মাসে ২ হাজার টাকা করে দেন বলে জানা গেছে। তবে রেনু বেগম হাসপাতালের নিয়মিত কর্মচারী না হওয়ায় কোনো ঈদ বোনাস, ছুটি কিংবা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পান না বলেও অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ উঠেছে, সাগর নিজে দায়িত্ব পালন না করলেও নিয়মিত সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। বিষয়টি নিয়ে হাসপাতালজুড়ে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে ক্লিনার সাগর বলেন, তিনি একা ক্লিনারের কাজ করতে পারেন না। তাই তার সহকারী হিসেবে রেনু বেগমকে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষই তাকে সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে রেনু বেগম কীভাবে এবং কার অনুমতিতে হাসপাতালে ক্লিনারের কাজ করছেন, সে বিষয়ে কোনো লিখিত অনুমোদন বা নিয়োগ রয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রাহাত হোসেন বলেন, তিনি নতুন দায়িত্বে এসেছেন। রেনু বেগম কীভাবে হাসপাতালে ক্লিনারের কাজ করার অনুমতি পেয়েছেন, সে বিষয়ে তিনি জানেন না।

তিনি আরও বলেন, “সাগর তার দায়িত্ব পালন না করে রেনু বেগমকে দিয়ে কাজ করান—এ বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে আমি জানতে পেরেছি। এ ঘটনায় সাগরকে শোকজ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু