Dhaka ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বান্দরবানের লামায় ফাইতংয়ে টোল আদায়ের নামে চাঁদাবাজি: ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষোভ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদে বৈধ কোনো কাগজপত্র বা সরকারি ইজারা ছাড়াই জোরপূর্বক ট্যাক্স ও টোল আদায়ের মাধ্যমে চাঁদাবাজি চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগপন্থি ইউপি চেয়ারম্যান ওমর ফারুক এবং বিএনপি নেতা মিছবাহ উদ্দিন মিন্টুর যোগসাজশে এই অবৈধ কার্যক্রম চলছে বলে দাবি করে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, ফাইতং ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কৃষকদের ১০-১২ কেজি কৃষিপণ্য বা সামান্য ছোটখাটো মালামাল পরিবহনের ক্ষেত্রেও জোরপূর্বক মোটা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে। কোনো ধরনের বৈধ রসিদ বা ইউনিয়ন পরিষদের ইজারার কাগজপত্র ছাড়াই এই অভিনব চাঁদাবাজি চলছে।

ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠক করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের কোনো ট্যাক্স বা ইজারা আদায়ের অনুমোদন দেওয়া হয়নি। কিন্তু প্রশাসনের নিষেধের তোয়াক্কা না করে ইজারাদার পরিচয়ে হেলাল উদ্দিন ও মিছবাহসহ তাদের সহযোগীরা অবৈধ গেট বসিয়ে নিয়মিত চাঁদা আদায় অব্যাহত রেখেছেন।

উদ্বেগ প্রকাশ করে এলাকাবাসী অবিলম্বে কৃষকদের কাছ থেকে অবৈধভাবে আদায়কৃত সমস্ত অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দ্রুত এই অবৈধ গেট অপসারণ করা না হলে চাঁদাবাজদের ধরে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এদিকে অভিযোগের বিষয়ে ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো গেট ইজারা দেওয়া হয়নি। তবে পরিষদের পক্ষে হেলাল উদ্দিন নামে একজনকে শুধু টোল আদায়কারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু