Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন নারী ও শিশুর কল্যাণ অগ্রাধিকার পাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ড: যশোরের মণিরামপুরে একই পরিবারের চার সদস্যকে দাফন সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে সম্পদ ও ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ মুরাদনগর থানা পুলিশ কর্তৃক ০১(এক)টি চোরাইকৃত সিএনজি অটোরিক্সা সহ আন্তঃজেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের ০৩(তিন) সদস্য আটক ও মামলা রুজু। সাতক্ষীরায় প্রধান শিক্ষকের অনিয়ম-স্বেচ্ছাচারিতা: তদন্তে ৩ সদস্যের কমিটি ৫৫ বছরেও গড়ে ওঠেনি পণ্যের বছরব্যাপী সরবরাহ ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে দোয়া ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক অবদান ও সাংগঠনিক ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আয়োজকদের দাবি, খাগড়াছড়ি জেলায় এ ধরনের আয়োজন এই প্রথম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আব্দুল রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম।

অনুষ্ঠানে পানছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করা হয়। সংগঠনের প্রতি তাঁদের অবদান, ত্যাগ ও রাজনৈতিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তারা প্রয়াত নেতাকর্মীদের রাজনৈতিক অবদান ও সাংগঠনিক ত্যাগ স্মরণ করেন। তাঁদের আদর্শ ও অবদান নতুন প্রজন্মের নেতাকর্মীদের মাঝে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সেলিম কোম্পানি।

প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠান তাঁদের রাজনৈতিক অবদানকে সম্মান জানানো এবং দলের ইতিহাসে তাঁদের ত্যাগ ও ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার