Dhaka ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির দ্রুত বিকাশ, ইন্টারনেটের সর্বব্যাপী ব্যবহার এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমকে যেমন সহজ ও গতিশীল করেছে, তেমনি অপরাধ সংঘটনের ক্ষেত্রেও নতুন মাত্রা যুক্ত করেছে। এখন অপরাধীরা শুধু প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করছে না; বরং প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে দেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে সংঘবদ্ধভাবে অপরাধ পরিচালনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ফিশিং, ভুয়া ওয়েবসাইট, পরিচয় জালিয়াতি ও প্রতারণামূলক লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এবং আর্থিক হিসাবের নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করা হচ্ছে।

ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে চট্টগ্রামে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রমের শুভ সূচনা হয়। “Safer Cyberspace for Digital Bangladesh: Enhancing National & Regional Digital Investigation Capability of Bangladesh Police” শীর্ষক প্রকল্পের আওতায় Korea International Cooperation Agency ( KOICA)-এর সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

এ উপলক্ষে অদ্য ১৪/১০/২০২৬ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় মেট্রোপলিটন পুলিশ লাইন্স, দামপাড়া, চট্টগ্রামে এ আয়োজিত সাইবার পুলিশ সেন্টার, চট্টগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালাহউদ্দিন আহমদ এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত জনাব H.E. Mr. Kim Ji-joon ও জনাব সাঈদ আল নোমান, এমপি, চট্টগ্রাম-১০; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আলী হোসেন ফকির বিপিএম, ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), বাংলাদেশ পুলিশ । বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরদার নুরুল আমিন বিপিএম, অ্যাডিশনাল আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স এবং KOICA এর Country Director জনাব Jihoon Kim ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, অ্যাডিশনাল আইজিপি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে KOICA-এর সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্প ভবিষ্যতে দেশের নাগরিকদের জন্য আরও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু