
সাম্প্রতিক একটি বিতর্ক ও পদত্যাগের খবরের আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মার্টিন লুথার কিং জুনিয়র-এর একটি বিখ্যাত উদ্ধৃতি শেয়ার করেছেন ইশরাক পত্নী ও ব্যারিস্টার নুসরাত খান। উদ্ধৃতিটি শেয়ার করার পাশাপাশি এর সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করেছেন তিনি।
“Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.” — Martin Luther King Jr.
“ক্ষমতাকে সঠিকভাবে বুঝলে দেখা যায়, এটি মূলত কোনো লক্ষ্য অর্জনের সামর্থ্য ছাড়া আর কিছুই নয়। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা হলো সেই শক্তি” —মার্টিন লুথার কিং জুনিয়র।
এর আগে আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। এর জেরে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা গেছে।
অনলাইন ডেস্ক 

























