Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

টাঙ্গাইলে অটোভ্যান চালক কিশোর সবুজের কঙ্কাল উদ্ধার, ২৪ দিন পর রহস্য উন্মোচন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৫ বার

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানসহ নিখোঁজ হওয়ার ২৪ দিন পর সবুজ (১৪) নামের এক কিশোর অটোচালকের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার আন্দি জঙ্গলের ভেতর থেকে এসব দেহাবশেষ উদ্ধার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সবুজ পৌরসভার কাহার্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ঘটনাস্থলে পড়ে থাকা জুতা দেখে নিথর হয়ে যাওয়া সবুজের দেহাবশেষ নিজের সন্তানের বলে শনাক্ত করেন বাবা সিরাজুল ইসলাম। ছেলের এমন করুণ পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় কান্টাকাটি করতে করতে সন্তান হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবি জানান শোকার্ত বাবা। সিরাজুল ইসলাম বলেন, “ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই।”

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় কিশোর সবুজ। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর পরদিন ২৭ সেপ্টেম্বর পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে সবুজের সেই অটোভ্যানটি উদ্ধার করা হয়।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে দুজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমান (৩৫) ও শাহীন (৩৪) নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে হত্যাকাণ্ডের আসল রহস্য এবং জড়িতদের মুখোশ উন্মোচন হতে শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু