Dhaka ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

বদরগঞ্জে ওসিকে ‘মাদকের ডিলার’ বললেন পৌর বিএনপি সভাপতি, হতভম্ব ওসির পাল্টা দাবি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২৭ বার

রংপুরের বদরগঞ্জে মাদকের বিস্তার ও এর নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় রাজনীতি ও প্রশাসনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়েছে। সম্প্রতি একটি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চে ‘মাদকের পৃষ্ঠপোষক’ ও ‘ডিলার’ হওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন পৌর বিএনপির সভাপতি কমল লোহানী।

সোমবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার জামুবাড়ি পকিহানা রেলগেট খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কমল লোহানী অভিযোগ করেন, বদরগঞ্জে বর্তমানে মাদকের প্রকোপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তার দাবি, থানা পুলিশের কার্যকর পদক্ষেপের অভাবে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, বর্তমান ওসি বদরগঞ্জে মাদকের পৃষ্ঠপোষকতা করছেন এবং তিনি নিজেই মাদকের ডিলার। এছাড়া সাবেক আওয়ামী আমলের মতো এখনো মাসোহারা দিয়ে মাদক ব্যবসা চলছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, ওসির বিরুদ্ধে তার কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, তবে এলাকার আইনশৃঙ্খলা ও মাদকের ভয়াবহ পরিস্থিতি নিয়ে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর ও অপ্রত্যাশার অভিযোগ শুনে রীতিমতো ‘হতভম্ব’ হয়েছেন বলে জানিয়েছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।

পৌর বিএনপি সভাপতির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো রয়েছে উল্লেখ করে ওসি বলেন, “রাজনৈতিক ব্যক্তিরা কে কী বলবেন সেটা তাদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা বিষয়। তবে পুলিশ সুনির্দিষ্ট দায়িত্বের জায়গা থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।” মাদক নির্মূলে পুলিশের অবস্থান নিয়ে জনমনে কোনো বিভ্রান্তি থাকার সুযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক নেতার এমন অভিযোগ এবং পুলিশের শীর্ষ কর্মকর্তার এমন অবস্থানের পর পুরো বদরগঞ্জজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু