Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বাধ্যতামূলক: রাজধানীতে মেকানিকদের দম ফেলার ফুরফুর নেই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২২ বার

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত মাপে সামনের নম্বর প্লেট তৈরি ও স্থাপন করতে হচ্ছে। হঠাৎ চাপের কারণে কারিগররা কাজ বুঝিয়ে দিতে হিমশিম খাচ্ছেন। সাধারণত একটি প্লেট তৈরি করতে যেখানে ৪০ মিনিট লাগতো, সেখানে অতিরিক্ত চাপের কারণে ক্রেতাদের এখন এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

দোকানিদের দেওয়া তথ্য অনুযায়ী, মান ও উপকরণভেদে প্রতিটি প্লেটের দাম রাখা হচ্ছে ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। অ্যালুমিনিয়ামের প্লেটের দাম তুলনামূলক কম (১৫০–২৫০ টাকা) হলেও স্টেইনলেস স্টিলের প্লেটের চাহিদা ও স্থায়িত্ব দুটোই বেশি।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী স্কুটার ও সাধারণ মোটরসাইকেলের মাপ আলাদা করা হয়েছে:

স্কুটার: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার।

অন্যান্য মোটরসাইকেল: দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।

উপাদান ও রঙ: স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি প্লেটের পটভূমি সাদা এবং তাতে কালো রঙের বাংলা হরফে সংখ্যা ও অক্ষর লিখতে হবে (উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার)। প্লেটে কোনো অতিরিক্ত নকশা বা সাজসজ্জা রাখা যাবে না।

নম্বর প্লেট লাগানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ চালক ও মালিক। তাদের মতে, অনেক সময় অপরাধীরা পেছনের নম্বর প্লেট ঢেকে রাখলেও সামনে প্লেট থাকলে ট্রাফিক আইন লঙ্ঘনকারী ও অপরাধে জড়িত যান শনাক্ত করা অনেক সহজ হবে। পাশাপাশি প্রযুক্তনির্ভর নজরদারিতেও এটি দারুণ ভূমিকা রাখবে।

তবে অতিরিক্ত চাপ এড়াতে ও সাধারণ চালকদের স্বস্তি দিতে বিআরটিএর নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন কেউ কেউ। এখন দেখার বিষয়, বেঁধে দেওয়া এই স্বল্প সময়ের মধ্যে শতভাগ মোটরসাইকেলে নতুন এই নির্দেশনা কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান