Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হযরত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিনে মুক্ত জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি: অরাজকতার পেছনে রাজনৈতিক উসকানির অভিযোগ ডিএনসিসি প্রশাসকের জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগোবে ও আবাসিক সুবিধা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহীন রক্ষণ আর মিডফিল্ডের শঙ্কা নিয়েই ভুটান বধের মিশনে নামছে বাংলাদেশ কুমিল্লা জেলায় শিল্প কারখানা শ্রমিক বিশৃঙ্খলার উস্কানি দাতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধী বিরুদ্ধে একযোগে সাঁড়াশি অভিযানে ৩৮৫ জন আটক বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ ইরান সংঘাত ও বিশ্বযুদ্ধের গুঞ্জন: সাধারণ নাগরিকদের কি সত্যিই যুদ্ধে যেতে হতে পারে? নিষিদ্ধ পণ্য খালাস ও ক্ষমতার অপব্যবহার: চট্টগ্রাম কাস্টম হাউসে সিআইসির অনুসন্ধানে চাঞ্চল্য এক মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার

১৪ বছর আগে রমনা থানার ডাকাতির মামলার আসামি তৌহিদ এখন শতকোটি টাকার মালিক!

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৮ বার

মাত্র ১৪ বছর আগেও রাজধানী ঢাকার রমনা থানায় যার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা হয়েছিল, সময়ের ব্যবধানে সেই তৌহিদ চৌধুরী এখন শতকোটি টাকার মালিক। পোশাক ব্র্যান্ড ‘ইজি ফ্যাশন’-এর আড়ালে গড়ে ওঠা একটি ভয়ঙ্কর ছিনতাইকারী সিন্ডিকেট, হানি ট্র্যাপ (ফাঁদ) চক্র এবং জমি জালিয়াতির সাম্রাজ্য পরিচালনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

খিলক্ষেত থানা আওয়ামী লীগের এই সাবেক আইনবিষয়ক সম্পাদকের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হত্যা মামলা (জিআর নং-১০৯) থাকলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সরকারের উচ্চপর্যায়ে একটি সুনির্দিষ্ট অভিযোগপত্র জমা পড়েছে।

অভিযোগপত্রে বলা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তৌহিদ ঢাকায় ডাকাতি ও ছিনতাই সিন্ডিকেট সক্রিয় করেন। এর অংশ হিসেবে ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় তার বিরুদ্ধে পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা (এফআইআর নং-৩২) হয়। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাবের উল হাইয়ের ডান হাত হিসেবে পরিচিত তৌহিদের বিরুদ্ধে দখলবাজি ও শ্রমিক হত্যাসহ একাধিক মামলা ছিল। অভিযোগ রয়েছে, অর্থের জোরে তিনি এসব মামলার প্রভাব খালাস করে নেন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিলেও অর্থের জোরে তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন।

পোশাক ব্যবসার আড়ালে তৌহিদ চৌধুরী গড়ে তুলেছিলেন একটি সুসংগঠিত হানি ট্র্যাপ চক্র। নিজের প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের কথা বলে তরুণী ও নারীদের মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে প্রথমে ফাঁদে ফেলা হতো। পরবর্তীতে সাবেক সরকারের আমলের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও দলীয় নেতাদের নারী সরবরাহের মাধ্যমে তাদের মনোরঞ্জন করাতেন তৌহিদ। এই প্রক্রিয়ায় ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো বড় অঙ্কের অর্থ। এসব অবৈধ অর্থের একটি বড় অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা নানা কূটকৌশলে অন্যের জমি দখলই ছিল তৌহিদ ও তার ভাইদের অন্যতম পেশা। ২০১৮ সালের মার্চ মাসে ডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল উদ্দিনের স্বাক্ষর জাল করে একটি ভুয়া উত্তরাধিকার সনদ তৈরি করা হয়। এই জাল সনদের মাধ্যমে প্রায় ৪ বিঘা জমি আত্মসাৎ করা হয়।

ভুক্তভোগী ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, “আমার স্বাক্ষর জাল করা হয়েছিল। আমি তাদের বিরুদ্ধে মামলা করলেও তারা টাকার জোরে পার পেয়ে যায়। তাদের টাকা ও ক্ষমতার সঙ্গে সাধারণ মানুষ পেরে ওঠে না।”

তদন্তে বেরিয়ে এসেছে, ভিরিন্দা, সান্তানপাড়া ও রঘুনাথপুরসহ আশপাশের গ্রামগুলোতে অন্তত অর্ধশতাধিক মানুষের বসতভিটা ও ফসলি জমি জালিয়াতি এবং ভয়ভীতি দেখিয়ে দখল করেছেন তৌহিদ ও তার ভাইয়েরা। সুরেন্দ্র চন্দ্র মিশ্রের সন্তান ললনা মিশ্র, নয়ন কুমার দাস, স্বর্দীপ চন্দ্র মিত্র, মৃণাল কান্তি মিশ্র ও নব কৃষ্ণ মিত্রসহ অনেকের নামে থাকা জমি ভুয়া দলিল ও জাল স্বাক্ষরের মাধ্যমে গ্রাস করা হয়েছে। প্রতিবাদ করতে গেলেই উল্টো ভুক্তভোগীদের মিথ্যা মামলার হয়রানির শিকার হতে হতো।

এসব চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তৌহিদ চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

হযরত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিনে মুক্ত জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান