
খুচরা বাজারে আবারও স্বস্তি ফিরেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাসের প্রেক্ষাপটে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১,৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা করা হয়েছে।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৩৪১ টাকা কমে এখন দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা।
সনাতন পদ্ধতি: এ পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৩ অক্টোবর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা কমানো হয়েছিল। মাত্র ৯ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় দফা মূল্য হ্রাসের ঘটনা। ফলে দুই দফায় ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম মোট ৪,৯৫৭ টাকা কমল।
রুপার দামও কমল
স্বর্ণের পাশাপাশি সব ধরনের রুপার গহনার দামও হ্রাসের ঘোষণা দিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী—
২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪,০২৪ টাকা (১৭৫ টাকা হ্রাস)।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩,৮৪৯ টাকা (১১৭ টাকা হ্রাস)।
১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩,৩২৪ টাকা (১১৭ টাকা হ্রাস)।
সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২,৫০৮ টাকা (১১৬ টাকা হ্রাস) নির্ধারণ করা হয়েছে।
অনলাইন ডেস্ক 
























