Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা

‘নজর লাগিও না!’—ইনস্টাগ্রামে গিটার বাজিয়ে কারিনার প্রশংসায় মজার জবাব সাইফের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৭ বার

বলিউড অভিনেতা সাইফ আলী খান সম্প্রতি ইনস্টাগ্রামে যোগ দিয়ে নিজের ব্যক্তিগত জীবনের নানা সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এবার নিজের বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন তিনি। তবে তার গিটার বাজানোর চেয়েও বেশি নজর কেড়েছে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তার মজার খুনসুটি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নীল কুর্তা ও সাদা পায়জামা পরে হলুদ রঙের একটি ইলেকট্রিক গিটার বাজাচ্ছেন সাইফ। সঙ্গে আরও কয়েকজন সংগীতশিল্পী ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সুরের আবহ তৈরি করেছেন। ভিডিওটির ক্যাপশনে সাইফ লিখেছেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’

ভিডিওটি প্রকাশ্যে আসার পরই কমেন্ট বক্সে সাইফের প্রশংসায় পঞ্চমুখ হন কারিনা কাপুর। স্বামীর উদ্দেশে তিনি লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’

স্ত্রীর এমন মিষ্টি প্রশংসার জবাবে মজার ছলে সাইফ লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ তারকা দম্পতির এই রসবোধ ও মিষ্টি খুনসুটি দারুণভাবে উপভোগ করছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান ও কারিনা কাপুর। দীর্ঘ প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর তারা ছাদনাতলায় যান। এই দম্পতির ঘরে রয়েছে দুই ছেলে—তৈমুর আলী খান ও জেহ আলী খান। এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন সাইফ। সেই ঘরে সারা আলী খান ও ইব্রাহিম আলী খান নামের দুই সন্তান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩