Dhaka ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

চট্টগ্রাম নগরের মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় চার দিনের বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আতুরার ডিপো এলাকার উক্ত পোশাক কারখানাটির মালিকানা হাতবদল হয়। মালিকানা পরিবর্তনের পর থেকেই বকেয়া বেতন প্রদান নিয়ে নতুন কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের দীর্ঘদিনের অসন্তোষ চলছিল। এর আগে চার দিন কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকেরা। তবে নতুন মালিকপক্ষ সেই কর্মবিরতির সময়ের বেতন-ভাতা দিতে অস্বীকৃতি জানালে সকালে শ্রমিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরেই তাঁরা কারখানার বাইরে বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।

অবরোধের কারণে হাটহাজারী, রাউজান এবং খাগড়াছড়ি ও রাঙামাটিগামী দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করতে দেখা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের সুপার মাহমুদা বেগম জানান, সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন এবং একপর্যায়ে সাড়ে ১০টার দিকে সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে বকেয়া বেতন ও কর্মবিরতির চার দিনের পাওনা নিয়ে পূর্বে সমঝোতার চেষ্টা হলেও তা পুরোপুরি সুরাহা হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানায় ফেরানোর আলোচনা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু