Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তির আগেই টিকিটের হিড়িক: বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত যশের ‘টক্সিক’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৫২ বার

কেজিএফ: চ্যাপ্টার ২’-এর অভাবনীয় সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার যশ।

গীতু মোহনদাস পরিচালিত তার নতুন গ্যাংস্টার অ্যাকশন-ড্রামা সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ প্রেক্ষাগৃহে আসার আগেই বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। অগ্রিম টিকিট বিক্রির গতি দেখে ধারণা করা হচ্ছে, মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে পারে।

বুধবার (২৬ আগস্ট) ছয়টি ভাষায় (কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও ইংরেজি) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ৩ ঘণ্টারও বেশি দৈর্ঘ্যের এই ছবি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় তারকাকে পর্দায় দেখার জন্য দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিয়ারা আদভানি ও যশের রসায়ন ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চার জন্ম দিয়েছে।

বক্স অফিসে রেকর্ড অগ্রিম বুকিং: চলচ্চিত্র বিষয়ক বাণিজ্য বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, উদ্বোধনী দিনের জন্য সিনেমাটির ১০ লাখেরও বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।

  • ভারতে অগ্রিম আয়: ব্লক করা আসন বাদে অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি আয় করেছে ৩৫ কোটি রুপির বেশি (ব্লকড সিটসহ এই পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৬ কোটি রুপি)।

  • আঞ্চলিক বাজার: কর্ণাটক ও হিন্দিভাষী অঞ্চলে সিনেমাটি নিয়ে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভারতে প্রথম দিনে এটি ৮০ থেকে ১০০ কোটি রুপি গ্রস আয় করতে পারে, যার মধ্যে হিন্দি সংস্করণ থেকেই আসতে পারে ৪০ কোটি টাকা।

বিদেশের বাজারের সাড়াসহ সব মিলিয়ে মুক্তির প্রথম দিনেই ‘টক্সিক’-এর ঝুলিতে ১০০ থেকে ১২০ কোটি রুপি জমা হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন বক্স অফিস বিশ্লেষকরা।

‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে অর্জিত যশের প্যান-ইন্ডিয়া পরিচিতি, একই সাথে একাধিক ভাষায় মুক্তি এবং সমসাময়িক বড় কোনো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় ‘টক্সিক’ মুক্তির শুরুতেই বিপুল ব্যবসার বার্তা দিচ্ছে। এটি সফল হলে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর পর দ্বিতীয় কন্নড় সিনেমা হিসেবে প্রথম দিনেই শতকোটি হাঁকানোর ইতিহাস গড়বেন যশ।

উল্লেখ্য, সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য ‘এ’ সার্টিফিকেট নিয়ে প্রেক্ষাগৃহে ছাড়পত্র পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান