Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা

সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করবে সরকার: মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ছোট নারায়ণপুর কর্মকারপাড়ায় হিন্দু সমাজের আয়োজনে অনুষ্ঠিত হরিবাসর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় তিনি মন্দির নির্মাণের জন্য ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “হিন্দু সম্প্রদায় বর্তমানে তাদের সবচেয়ে নিরাপদ সময় পার করছে। এ দেশে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে বসবাস করছে।”
তিনি আরও বলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
মীর শাহে আলম এমপি বলেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
হরিবাসর অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্দির নির্মাণে অনুদানের ঘোষণায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩