Dhaka ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ নেই, ইয়ামাল বললেন—‘একদিন আমার সময়ও আসবে’ আইনি জটিলতা ও সম্মানহানির অভিযোগে ফেসবুকে মুখ খুললেন তানজিন তিশা মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাস্টমস কর্মকর্তা সমরজিৎ দাসের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: দুদকে অঢেল সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২২ বার

ঢাকা কাস্টম হাউসের সাবেক ডেপুটি কমিশনার (বিচার) ও বর্তমানে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সমরজিৎ দাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন, সোনা চোরাচালানে সহযোগিতা ও অর্থ পাচারের একগুচ্ছ গুরুতর অভিযোগ জমা পড়েছে।

দুদকে দায়ের করা অভিযোগে বলা হয়, ঢাকা কাস্টম হাউসের বিচার শাখায় দায়িত্ব পালনকালে সমরজিৎ দাস যাত্রী হয়রানি, ফাইল আটকে মোটা অঙ্কের ঘুষ আদায় এবং একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট গড়ে তোলেন। আটক পণ্যের ছাড়পত্র দেওয়া ও বিচারিক মামলা নিষ্পত্তিতে প্রতিটি ফাইল থেকে লাখ লাখ টাকা ঘুষ আদায়ের পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানকারীদের খালাস পেতে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে আরও জানানো হয়, সরকারি পদের অপব্যবহার করে সমরজিৎ দাস নামে-বেনামে অঢেল স্থাবর-অস্থাবর সম্পদ, বিলাসবহুল ফ্ল্যাট ও জমির মালিক হয়েছেন এবং অবৈধ আয়ের বড় অংশ বিদেশে পাচার করেছেন। অভিযোগকারীর দাবি, তার ব্যাংক হিসাব, আয়কর নথিপত্র এবং দায়িত্ব পালনকালীন প্রশাসনিক সিদ্ধান্তের নথি খতিয়ে দেখলেই এই দুর্নীতির প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

তবে এসব অভিযোগের বিষয়ে কাস্টমস কর্মকর্তা সমরজিৎ দাসের বক্তব্য পাওয়া যায়নি; তার মন্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর