
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার গ্রামের নজরুল মিয়ার ছেলে লিমন মিয়া (২৮) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপারা গ্রামের শাহীন আলমের ছেলে রুবেল মিয়া (২৯)।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শিয়ালগাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে বিকট শব্দে মুখোমুখি সংঘাত ঘটে। এতে দুই আরোহী গুরুতর আঘাত পান। দুর্ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
অনলাইন ডেস্ক 
























