
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
এক বিশেষ অভিনন্দন বার্তায় ইউএই প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও শুভকামনা জানানোর পাশাপাশি বাংলাদেশের সরকার এবং জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
একই সঙ্গে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং দেশটির ভাইস প্রেসিডেন্ট, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানও শপথ গ্রহণ উপলক্ষে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আলাদা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
অভিনন্দন বার্তায় জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বিদ্যমান বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে ইউএই সরকার বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে।
অনলাইন ডেস্ক 

























