
দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার তিনি সংসদ ভবনে নিজ কার্যালয়ে অফিসিয়াল কাজকর্ম সারেন এবং পরবর্তীতে সংসদ অধিবেশনে অংশ নেন।
বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে তাঁর দাপ্তরিক কাজ পরিচালনা ও সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কিছু মুহূর্ত তুলে ধরা হয়।
উল্লেখ্য, টানা দীর্ঘ চিকিৎসা শেষে গত বুধবার রাতে বিদেশ থেকে দেশে প্রত্যাবর্তন করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। দেশে ফেরার পরদিনই তিনি পুনরায় সংসদীয় কার্যক্রমে সক্রিয় হলেন।
অনলাইন ডেস্ক 
























