
কিশোরগঞ্জের বাজিতপুরে জমি সংক্রান্ত বিরোধে স্থানীয় সালিশের রায় না মানায় একটি পরিবারের ২০ সদস্যকে প্রায় ২০ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন মাতাব্বরের বিরুদ্ধে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে কেউ সামাজিক যোগাযোগ করলে কিংবা তাদের আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা করে জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ঘটনাটি উপজেলার হিলচিয়া ইউনিয়নের ৭ নম্বর বেলভিডা দক্ষিণ সাতুঢা গ্রামের। ভুক্তভোগী পরিবারটি মৃত ভেলু মিয়ার দুই ছেলে মো. হবি মিয়া ও মো. রফিক মিয়ার পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের প্রায় দেড় শতাংশ জমি নিয়ে প্রতিবেশী সেলিম ও শাহিনের সঙ্গে বিরোধ চলছে। সেলিম ও শাহিন দাবি করেন, ওই জমি তারা আগে কিছু টাকার বিনিময়ে কিনেছেন। তবে হবি ও রফিক মিয়ার পরিবারের দাবি, তারা ওই জমি বিক্রি করেননি এবং এ বাবদ কোনো টাকা গ্রহণও করেননি।
এ নিয়ে স্থানীয় কয়েকজন মাতাব্বরের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে সেলিম ও শাহিন দাবি করেন, তারা ওই জমির জন্য পূর্বে টা
(কিশোরগঞ্জ) প্রতিনিধি 





















