Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

খুলনায় অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার

অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্প্রতি সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখা খুলনা জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন:

  • মোঃ রাকিবুল ইসলাম (৩০) – যোগীপোল, খানজাহান আলী, খুলনা।

  • আরিফুল ইসলাম আরজু (২৬) – শেখ বাড়ি, হাড়িখালী, তেরখাদা, খুলনা।

  • শেখ সাকির আহম্মেদ – দৌলতপুর, খুলনা (স্থায়ী ঠিকানা: মোংলা, বাগেরহাট)।

  • মিয়ানুল ইসলাম অয়ন (২৯) – খালিশপুর, খুলনা।

যেভাবে চলত অবৈধ কার্যক্রম: সিআইডির সাইবার মনিটরিং সেলের নিয়মিত নজরদারিতে চক্রটির সন্ধান পাওয়া যায়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মুখরোচক বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে জুয়ায় উৎসাহিত করত এরা। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ব্যবহারকারীদের এমএফএস (MFS), ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট বা ‘টপ-আপ’ করতে হতো। টাকা জমা হলেই তাদের অ্যাকাউন্টে দেওয়া হতো সমপরিমাণ ই-মানি।

শনাক্তকরণ এড়াতে প্রতিনিয়ত বদলানো হতো এমএফএস এজেন্ট ও ব্যাংক হিসাব। লেনদেন শেষে এজেন্টরা নিজস্ব কমিশন রেখে বাকি অর্থ বাইন্যান্সের (Binance) মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করত এবং তা বিদেশে পাচার করত।

আইনি ব্যবস্থা: পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও নজরদারির পর পল্টন থানায় মামলা (মামলা নং-৩৫(৮)২৬) দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়া ও হুন্ডি চক্রের মূল হোতাসহ অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু