Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

সিলেটে সালমান শাহের ৩০তম মৃত্যুবার্ষিকী: হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার

ঢালিউড চিত্রনায়ক সালমান শাহের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করেন প্রয়াত এই অভিনেতার ভক্ত ও অনুসারীরা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি; বরং তাঁকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চলচ্চিত্রে তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং বিনোদন জগতের প্রভাবশালী একটি গোষ্ঠী এ হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। অনতিবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে চিহ্নিত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান ভক্তরা।

এই কর্মসূচিতে সিলেট ছাড়াও ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সালমান শাহ ভক্তরা অংশ নেন। এর আগে দুপুরে ভক্তদের একটি প্রতিনিধি দল নগরের দাঁড়িয়াপাড়ায় সালমান শাহর পৈতৃক নিবাসে যান এবং তাঁর মামা আলমগীর কুমকুমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু