
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা।
রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি মেনে সংসদ নেতার পক্ষে প্রস্তাবগুলো সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
কমিটির সদস্যবৃন্দ: এ কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে যুক্ত থাকবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এছাড়া অন্য সদস্যরা হলেন:
-
মীর শাহ আলম (বগুড়া-২)
-
মোহাম্মদ আখতারুজ্জামান (ময়মনসিংহ-১০)
-
মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ (নারায়ণগঞ্জ-২)
-
আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ (চট্টগ্রাম-১৪)
-
শেখ ফরিদ আহমেদ (চাঁদপুর-৩)
-
এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২)
-
মোহাম্মদ ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)
-
তাহমিনা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-৩৫)
সংসদীয় নজরদারি জোরদার, মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যালোচনা এবং নীতিমালা নির্ধারণে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এসব কমিটি কাজ করে থাকে। একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, পার্বত্য চট্টগ্রাম, মৎস্য ও প্রাণিসম্পদ এবং নৌ-পরিবহনসহ একাধিক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়েছে।
অনলাইন ডেস্ক 

























