Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

রামগতিতে জমি বিরোধের জেরে দুই পক্ষে সংঘর্ষ, নারীসহ আহত ১৭

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার

লক্ষ্মীপুরের রামগতিতে বসতবাড়ির সীমানা ও জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর নেয়ামত গ্রামের লালমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, চর নেয়ামত গ্রামের দীন মোহাম্মদ ও তার প্রতিবেশী জাহাঙ্গীর আলমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে কোন্দল চলছিল। ঘটনার দিন দুপুরে দীন মোহাম্মদের ছেলে আরমান হোসেন বসতবাড়ির সীমানার পাশে ময়লা পরিষ্কার করে গাছ রোপণ করতে গেলে জাহাঙ্গীর ও তার স্ত্রী শাহিদা বেগম এতে বাধা দেন।

কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দীন মোহাম্মদের পরিবারের ১৫ জন এবং জাহাঙ্গীর আলমের পরিবারের ২ জন আঘাতপ্রাপ্ত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আরমান হোসেন, ঝুমুর বেগম, মো. হুমায়ুন কবির, তাজিয়া বেগম, ঝর্না বেগম, রোকেয়া বেগম, আনোয়ার হোসেন, দীন মোহাম্মদ, আমেনা বেগম, রিমা আক্তার, শান্তা বেগম, মহিউদ্দিন, সোহেল, রাসেল, তাজুরা বেগম এবং অপর পক্ষের জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী শাহিদা বেগম।

ভুক্তভোগী আরমান হোসেনের দাবি, তারা সীমানার পাশে কাজ করার সময় জাহাঙ্গীর ও তার লোকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে শাহিদা বেগম জানান, সীমানার পাশে গাছ রোপণে বাধা দেওয়ায় উল্টো প্রতিপক্ষের লোকজনই তাদের ওপর চড়াও হয়ে মারধর করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী দীন মোহাম্মদ বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু