Blog

  • সড়ক দুর্ঘটনায় দ্রুত চিকিৎসায় ৬০ অ্যাম্বুলেন্স ও ৮০ বাইক উদ্বোধন

    সড়ক দুর্ঘটনায় দ্রুত চিকিৎসায় ৬০ অ্যাম্বুলেন্স ও ৮০ বাইক উদ্বোধন

    সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি উদ্ধার ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬০টি ‘পোস্ট-ক্র্যাশ রেসপন্স অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে হাইওয়ে পুলিশের কাজের গতি বাড়াতে ৮০টি নতুন মোটরসাইকেল হস্তান্তর করা হয়েছে।

    আজ সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সড়ক ভবনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ (বিআরএসপি)-এর আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।


    অ্যাম্বুলেন্স মোতায়েনের রুট ও পরিকল্পনা

    প্রকল্প কর্মকর্তারা জানান, মহাসড়কের তিনটি নির্ধারিত করিডরে মোট ৫০০ কিলোমিটার জুড়ে এই বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) অ্যাম্বুলেন্সগুলো নিয়োজিত থাকবে:

    • জয়দেবপুর – রাজশাহী: ২২৭ কিলোমিটার

    • জয়দেবপুর – ময়মনসিংহ: ১০০ কিলোমিটার

    • হাটিকুমরুল – বগুড়া হয়ে রংপুর: ১৭০ কিলোমিটার

    দুর্ঘটনার খবর পাওয়ার পর যাতে স্বল্পতম সময়ে সাহায্য পৌঁছাতে পারে, সে জন্য প্রতি ১০ কিলোমিটার পর পর একটি করে অ্যাম্বুলেন্স মোতায়েন রাখার পরিকল্পনা করা হয়েছে। এই সেবাটি সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা সার্বক্ষণিক চালু থাকবে।


    সেবা পরিচালনা পদ্ধতি

    একটি কেন্দ্রীয় কল সেন্টারের মাধ্যমে সেবাটি পরিচালিত ও সমন্বিত হবে:

    • কল সেন্টার: দুর্ঘটনা ঘটলে নির্ধারিত হটলাইনে কল পাওয়া মাত্রই অপারেটর দুর্ঘটনাস্থল, ঘটনার ধরণ ও আহতের সংখ্যা নথিভুক্ত করবেন।

    • সতর্কবার্তা প্রেরণ: কল সেন্টার থেকে নিকটবর্তী প্রশিক্ষিত স্থানীয় স্বেচ্ছাসেবক, অ্যাম্বুলেন্স চালক, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও সুপারভাইজারের কাছে সাথে সাথে সংকেত পাঠানো হবে।

    • প্রাথমিক চিকিৎসা ও স্থানান্তর: খবর পাওয়া মাত্রই স্থানীয় স্বেচ্ছাসেবকেরা দ্রুত পৌঁছে প্রাথমিক চিকিৎসা শুরু করবেন এবং সাইট অফিস থেকে অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে রওনা হবে। প্রয়োজন অনুযায়ী কল সেন্টার ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সাথেও সমন্বয় করবে।

    • স্বাস্থ্য প্রযুক্তিবিদ: প্রতি অ্যাম্বুলেন্সে বিএমডিসি-নিবন্ধিত তিনজন করে স্বাস্থ্য প্রযুক্তিবিদ ৮ ঘণ্টার পালায় (শিফট) দায়িত্ব পালন করবেন।

    • স্থানীয় স্বেচ্ছাসেবক: দ্রুত সাড়া দেওয়ার সুবিধার্থে নির্ধারিত করিডরের প্রতি ২০০-৩০০ মিটার পর পর স্থানীয় দুজন করে বাসিন্দাকে প্রাথমিক চিকিৎসার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফার্স্ট এইড বক্স ও পরিচিতিমূলক পোশাক পরিহিত এসব স্বেচ্ছাসেবক সম্পূর্ণ বিনাপারিশ্রমিকে প্রাথমিক সহায়তায় এগিয়ে আসবেন।


    ২০৩০ সালের লক্ষ্য ও মন্ত্রীর বার্তা

    আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” এই লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য—এই তিন মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    মন্ত্রী আরও উল্লেখ করেন যে, safe road নিশ্চিত করতে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত আইন প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করা, ঝুঁকিপূর্ণ বাজার অপসারণ, সড়কের সংযোগস্থল সংস্কার এবং দুর্ঘটনার পর ট্রমা সেন্টারগুলো সচল রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

    অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিএনপি পুনর্বাসন কেন্দ্র ও দলীয় ক্লাবে পরিণত করেছে

    রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিএনপি পুনর্বাসন কেন্দ্র ও দলীয় ক্লাবে পরিণত করেছে

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান বিএনপি সরকার দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে দলীয় ক্যাডারদের পুনর্বাসন কেন্দ্র ও ক্লাবে পরিণত করেছে।

    আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের বিগত ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।

    সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপন করেন:

    • দলীয়করণ ও নিয়োগ: গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় মতাদর্শের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    • জ্বালানি ও বিদ্যুৎ সংকট: সরকার ক্ষমতা গ্রহণের পর রেকর্ড পরিমাণে জ্বালানি তেলের দাম বাড়ায়, যার প্রভাবে গণপরিবহন, কৃষি ও খাদ্যখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিশ্রুতি অনুযায়ী দুই বছর বিদ্যুৎ সংকট না বাড়ানোর কথা থাকলেও দুই মাসের মধ্যেই দাম বাড়ানো হয়েছে। বর্তমানে গ্যাসের ৪৩ শতাংশ ঘাটতি থাকায় শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।

    • রাজনৈতিক সহিংসতা: গত ৬ মাসে সারাদেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনার মধ্যে ৬৭০টি ঘটনার সঙ্গে বিএনপি জড়িত বলে দাবি করেন তিনি।

    • শিক্ষা ও স্বাস্থ্য খাত: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিরোধী মতাদর্শের ওপর হামলা হলেও কোনো বিচার হয়নি। এছাড়া হাম মহামারি নিয়ন্ত্রণসহ স্বাস্থ্য খাতের সংকট নিরসনে কোনো বিশেষায়িত হাসপাতাল নির্মাণ বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

    তিনি আরও বলেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য কোনো সংকট তৈরি হলেই অন্তর্বর্তী সরকার বা পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে।

  • স্বামীবাগে ফ্ল্যাটের খাটের নিচে মিলল ৪ পিস্তল ও গুলি: গ্রেপ্তার ‘অটো সজলের’ ভাইসহ ৬

    স্বামীবাগে ফ্ল্যাটের খাটের নিচে মিলল ৪ পিস্তল ও গুলি: গ্রেপ্তার ‘অটো সজলের’ ভাইসহ ৬

    রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

    আজ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, চট্টগ্রাম থেকে মাদকের চালান আসার গোপন তথ্যে মাতুয়াইল চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বামীবাগের ফ্ল্যাটে অভিযান চালিয়ে খাটের নিচে লুকানো অবস্থায় এসব বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতদের মধ্যে সজীব (২৮) নামে একজন রয়েছেন, যিনি ওয়ারী এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক কারবারি ‘অটো সজলের’ ছোট ভাই। উল্লেখ্য, চলতি বছরের জুনে অটো সজলকে গ্রেপ্তার করার পর তাঁর ভাড়া বাসা থেকেও অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছিল। আজকের উদ্ধার করা অস্ত্রের সাথে পূর্বের ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স উপহার দিল এনসিসি ব্যাংক

    জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স উপহার দিল এনসিসি ব্যাংক

    দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম আনুষ্ঠানিকভাবে জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি তুলে দেন।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জাকির আনাম। এছাড়া জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, ডেভেলপমেন্ট অ্যাডভাইজার অধ্যাপক শাহ্ আলম আশরাফী, সিইও সৈয়দ মেজবাহ্ আলম ও অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    হস্তান্তর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক কেবল ব্যাংকিং ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ রক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ক্রমাগত কাজ করে যাচ্ছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই আধুনিক অ্যাম্বুলেন্সটি দিনাজপুরের হৃদ্‌রোগীদের দ্রুত ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখবে।

  • শিশুর ডিজিটাল আসক্তি দূর করতে কার্যকর ৫ উপায়

    শিশুর ডিজিটাল আসক্তি দূর করতে কার্যকর ৫ উপায়

    বর্তমান যুগে স্মার্টফোন, ট্যাব ও টেলিভিশন শিশুদের দৈনন্দিন জীবনচর্চার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শেখার মাধ্যম হিসেবে স্ক্রিন ইতিবাচক হলেও এর অনিয়ন্ত্রিত ব্যবহার শিশুর মানসিক বিকাশ, মনোযোগের সীমা ও সামাজিক দক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ছোটবেলা থেকেই কয়েকটি সহজ কৌশলে শিশুর স্ক্রিন দেখার অভ্যাস নিয়ন্ত্রণে আনা সম্ভব।

    নির্দিষ্ট সময়সূচি ও সীমা নির্ধারণ পড়াশোনা, খাওয়া এবং ঘুমাবার সময় স্ক্রিন পুরোপুরি বন্ধ রাখার নিয়ম করুন। শিশুর জন্য দৈনিক স্ক্রিন ব্যবহারের একটি নির্দিষ্ট সময় (যেমন: ১ ঘণ্টা) বেঁধে দিন। তবে নিয়মগুলো যেন কঠোর শাসনের মতো না শুনিয়ে সহজ ও সুনির্দিষ্ট হয়, সেদিকে খেয়াল রাখুন।

    সময় শেষ হওয়ার আগেই সতর্ক করুন শিশুর হাত থেকে হঠাৎ করে ডিভাইস কেড়ে নিলে তারা জেদি বা খিটখিটে হয়ে উঠতে পারে। তাই স্ক্রিন বন্ধ করার অন্তত ৫ বা ১০ মিনিট আগে তাকে মনে করিয়ে দিন যে সময় শেষ হয়ে আসছে। এতে শিশু মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়।

    উপযুক্ত বিকল্প ও গঠনমূলক কাজে এনগেজ করা শুধু ডিভাইস কেড়ে নিলেই চলবেনা, শিশুর জন্য আকর্ষণীয় বিকল্প কাজের সুযোগ তৈরি করতে হবে। ছবি আঁকা, বোর্ডের খেলা (যেমন: ক্যারম, দাবা), গল্প পড়া কিংবা ঘরের ছোটখাটো কাজ ও বাগান তৈরি করার কাজে তাদের যুক্ত করুন।

    একঘেয়েমি সহ্য করার মানসিকতা তৈরি শিশু কিছুটা একা বা বিরক্ত হলেই তার হাতে ফোন তুলে দেওয়া অনুচিত। মাঝে মাঝে একঘেয়েমি বা অলস সময় কাটানো শিশুর নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। তাদের নিজের মতো করে খেলতে বা সময় কাটাতে দিন।

    পারিবারিক ‘স্ক্রিন-ফ্রি’ সময় চালু করা শিশুরা অনুকরণপ্রিয়। অভিভাবকরা নিজেরা সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকলে শিশুকে ডিজিটাল মুক্ত রাখা অসম্ভব। তাই দিনে অন্তত ১-২ ঘণ্টা পরিবারে ‘নো-স্ক্রিন টাইম’ বজায় রাখুন এবং সবাই মিলে খোলামেলা আড্ডা দিন।

    শিশুর স্ক্রিন ব্যবহার পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত নয়, তবে সঠিক গাইডলাইনের মাধ্যমে তা সুনিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর সীমায় রাখা সম্ভব।

  • টুঙ্গিপাড়ায় র‍্যাবের অভিযানে খুলনার জোড়া হত্যা মামলার দুই আসামি গ্রে*ফ*তা*র

    টুঙ্গিপাড়ায় র‍্যাবের অভিযানে খুলনার জোড়া হত্যা মামলার দুই আসামি গ্রে*ফ*তা*র

    খুলনার লবণচরায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এজাহার ভুক্ত দুই আসামি ফারুক ও মাসুদুল ইসলাম কদরকে টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার করেছেন র‍্যাব-৬…

    র‍্যাব ৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রবিবার (২৩ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার বর্নি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন-মো: ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)’ তারা খুলনার লবণচরা থানায় দায়ের করা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আসামি। উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালান হয় বলে র‍্যাব সূত্রে জানা গিয়েছে।

    উল্লেখ্য যে, গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক হত্যার ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে হরিণটানা আশিবিঘা এলাকার বালুর মাঠে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নাজমুল (১৯) নামের আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

    পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় লবণচরা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জড়িতদের গ্রেফতার অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়ার বর্নি দক্ষিণপাড়া থেকে ফারুক ও কদরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছেন। এক সঙ্গে এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    এদিকে এর আগে একই ডাবল মার্ডার মামলায় র‍্যাব-৬ পৃথক অভিযানে প্রধান আসামি হিসেবে পরিচিত আলামিন হাসান ওরফে সাইফি সহ আরো কয়েকজনকে গ্রেফতার করেন। ইহার ফলে ধারাবাহিক অভিযানে আলোচিত জোড়া হত্যাকাণ্ডের একাধিক আসামি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।

  • জার্মানির বর্ষসেরা ফুটবলার হ্যারি কেইন

    জার্মানির বর্ষসেরা ফুটবলার হ্যারি কেইন

    বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ২০২৬ সালের জার্মানির বর্ষসেরা ফুটবলারের সম্মাননা অর্জন করেছেন। এই গৌরব অর্জনের মাধ্যমে তিনি প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে জার্মানির বর্ষসেরা খেলোয়াড় হওয়ার ইতিহাস গড়লেন।

     ‘কিকার’ ম্যাগাজিনের আয়োজনে জার্মান স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৬৯৫ জন সদস্যের ভোটে বিজয়ী নির্বাচিত হন কেইন। তিনি পান ২৭২ ভোট। তাঁর সতীর্থ মাইকেল ওলিস ২০৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।

    • : গত মৌসুমে কেইন সব প্রতিযোগিতা মিলিয়ে একাই ৬১টি গোল করেন। তাঁর এই দুর্দান্ত নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ঘরোয়া লিগ ও কাপের ‘ডাবল’ শিরোপা জয় নিশ্চিত করে এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেয়।

    •  বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি।

    •  বায়ার্ন নারী দলের অধিনায়ক জুলিয়া গ্রোয়েন।

    : ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হিসেবে চলতি সপ্তাহেই ২০২৬ ‘গোল্ডেন শু’ পুরস্কার গ্রহণ করেছেন কেইন।

    • : বরুশিয়া ডর্টমুন্ডকে ২–১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ জয় করার মধ্য দিয়ে নতুন মরসুমের সূচনা করেছে বায়ার্ন মিউনিখ।

    • : ইংল্যান্ড অধিনায়ক কেইন ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের রেসে অন্যতম ফেভারিট। যদি তিনি এটি জিতেন, তবে হামবুর্গে খেলার সময়ের কেভিন কিগানের পর দ্বিতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে জার্মান ক্লাব থেকে ব্যালন ডি’অর জয়ের কীর্তি স্থাপন করবেন।

  • নুসরাত হ’ত্যা মামলা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় হাইকোর্টে আজ

    নুসরাত হ’ত্যা মামলা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় হাইকোর্টে আজ

    ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার ঘোষণা করা হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।

    এর আগে গত ২০ আগস্ট দীর্ঘ শুনানি শেষে আদালত রায়ের জন্য আজ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

    নুসরাতের বাড়িতে বাড়তি নিরাপত্তা

    রায় ঘোষণাকে কেন্দ্র করে সোনাগাজীতে নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, নুসরাতের ভাই মাহমুদুল হাসানের আবেদনের প্রেক্ষিতে পরিবারটির সুরক্ষায় আগে নিয়োজিত থাকা দুজন পুলিশ সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও সাতজন সদস্য মোতায়েন করা হয়েছে।

    ঘটনার সংক্ষিপ্ত পটভূমি

    • ২৭ মার্চ ২০১৯: সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়।

    • ৬ এপ্রিল ২০১৯: মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    • ১০ এপ্রিল ২০১৯: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান।

    • ২৪ অক্টোবর ২০১৯: ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জন আসামির সকলকেই মৃত্যুদণ্ড দেন।

    পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য ২০১৯ সালের ২৯ অক্টোবর নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায় (ডেথ রেফারেন্স নং- ১৪০/১৯)। প্রধান বিচারপতির নির্দেশনায় অগ্রাধিকার ভিত্তিতে গঠিত বিশেষ দ্বৈত বেঞ্চে শুনানি শেষে আজ এই ঐতিহাসিক মামলার চূড়ান্ত রায় আসতে যাচ্ছে।

  • কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হ;ত্যা

    কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হ;ত্যা

    কিশোরগঞ্জের ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের স্থানীয় এক নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম আল আমিন (৪০)। তিনি ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। রোববার (২৪ আগস্ট) গভীর রাতে পৌর শহরের টিনপট্টি ও আড়াইবেপারী বাড়ির মধ্যবর্তী সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন ভৈরব বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও নিজের মালিকানাধীন ‘রিভারভিউ’ নামের আবাসিক হোটেল থেকে রাত সাড়ে ১১টার পর মোটরসাইকেলযোগে বাসার উদ্দেশে রওনা হন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে বাসার কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এতে তাঁর মাথার একাধিক স্থানে গভীর ক্ষত হয় এবং একটি পায়ের রগ কেটে যায়।

    আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তিনি দুবার কারাবরণ করেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন। ঘটনাটি নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

  • শিক্ষার্থীদের সচেতনতায় অভিভাবক সমাবেশ ও ২০ হাজার শুভেচ্ছাপত্র বিতরণ

    শিক্ষার্থীদের সচেতনতায় অভিভাবক সমাবেশ ও ২০ হাজার শুভেচ্ছাপত্র বিতরণ

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিনব এক উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করা, বাল্যবিয়ে রোধ এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মাধ্যমে তাদের অভিভাবকদের কাছে বিশেষ শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে।

    রোববার (২৩ আগস্ট) সকাল ৭টায় উপজেলার মুন্সিগঞ্জ একাডেমি প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর উপজেলার ৬৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে মোমিন মালিতা ও তাঁর প্রতিনিধিরা এই বার্তা পৌঁছে দেন।

    বিতরণ করা শুভেচ্ছাপত্রে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, তাঁরা যেন সন্তানদের প্রতিনিয়ত মাদকের অপকারিতা সম্পর্কে জানান, সামাজিক অবক্ষয় ও বাল্যবিয়ে প্রতিরোধে সক্রিয় থাকেন এবং সন্তানদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সচেতন ভূমিকা পালন করেন।

    কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—

    • মোমিন মালিতা, সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল

    • মো. আনারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মুন্সিগঞ্জ একাডেমি

    • জাহিদ হাসান শুভ, আহ্বায়ক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল

    • আল ইমরান রাসেল, সদস্যসচিব, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল

    • আতিক হাসনাত রিংকু, আহ্বায়ক, আলমডাঙ্গা পৌর ছাত্রদল

    • মাহমুদুল হক তন্ময়, সদস্যসচিব, আলমডাঙ্গা পৌর ছাত্রদল

    • রাজিবুল হক, সাংগঠনিক সম্পাদক, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদল

    • কাঝল রহমান, যুগ্ম সম্পাদক, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল

    • মাছিদুল ইসলাম, সহকারী শিক্ষক, মুন্সিগঞ্জ একাডেমি

    অনুষ্ঠানে ছাত্রনেতারা উল্লেখ করেন, একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের দায়িত্বই সবচেয়ে বেশি। মোমিন মালিতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজকে সঙ্গে নিয়ে সামাজিক নানা অসংগতির বিরুদ্ধে তাঁদের এ ধরনের সচেতনতামূলক সামাজিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।