গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর অটোরিকশাচালক আতাউর রহমান (৫৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ ঘটনায় জড়িত প্রধান দুই আসামিসহ অটোরিকশার ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
চালককে নৃশংসভাবে হত্যার পর মাত্র ৪২ হাজার টাকায় অটোরিকশাটি বিক্রি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছিল ঘাতকরা।
রোববার (২৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর পিবিআই-এর পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারের পাশাপাশি ছিনতাইকৃত অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগরিচালা এলাকার রাজ্জাক খানের ছেলে। কাপাসিয়ার মির্জানগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে।ছিনতাইকৃত অটোরিকশাটির ক্রেতা।
গত ২০ আগস্ট রাত ৮টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর সরকার বাড়িসংলগ্ন নির্জন কাঁচা রাস্তায় অটোরিকশাচালক আতাউর রহমানকে কুপিয়ে হত্যা করে আসামিরা। নির্মম এই হত্যাকাণ্ডের খবর সহ্য করতে না পেরে নিহত আতাউরের বৃদ্ধা মা জহুরা খাতুনও (৭৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পূর্বপরিচয় ও আত্মীয়তার সুযোগ নিয়ে আসামিরা আতাউরকে ফোন করে ডেকে নেয়। পরে মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি নির্জন কলাবাগানে গাড়ি থামায়। সেখানে রশি দিয়ে আতাউরের গলা চিপে ধরা হয় এবং রড ও হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়।
হত্যাকাণ্ডের পর অপরাধীরা অটোরিকশাটি নিয়ে নরসিংদীর হাতিরদিয়া এলাকায় যায়। সেখানে গাড়িটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে কিবরিয়ার কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করে দেয় এবং সেই টাকা আসামিরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, নির্জন স্থানে অপরাধ সংঘটিত করায় আসামিরা ভেবেছিল তারা পার পেয়ে যাবে। তবে মামলা দায়েরের পর আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই টিম দ্রুততম সময়ে তাদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।