Blog

  • ধনবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    ধনবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে ধনবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন মিজ নুরজাহান আক্তার সাথী, উপজেলা নির্বাহী অফিসার, ধনবাড়ী, টাঙ্গাইল। সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে মতামত প্রদান করেন।

  • ইরান ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ইরান ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রয়েছে: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    রান বর্তমানে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে এক ‘পূর্ণমাত্রার অসম যুদ্ধে’ অবস্থান করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

    ভাষণে দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করে পেজেশকিয়ান বলেন, অর্থনীতিতে গুরুতর সমস্যা রয়েছে এবং এই পরিস্থিতির কারণে সরকার জনগণের কাছে লজ্জিত।

    তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ‘সবচেয়ে কঠোর ও ভয়াবহ’ নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন।

    তবে এসব বাহ্যিক চাপ সত্ত্বেও সরকার জনগণকে সর্বোচ্চ সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছে।

    তিনি বলেন, ‘আমরা সব চাপ সহ্য করে দাঁড়িয়ে আছি এবং এই অসম পরিস্থিতিতেও জনগণের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

    প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন সামরিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি অর্থনৈতিক সংকটের ওপর জোর দিচ্ছেন, তখন অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্প সম্প্রতি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ (New US Territory) হিসেবে চিহ্নিত একটি মানচিত্র পোস্ট করেছেন।

    এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো একই মানচিত্র পোস্ট করলেও এর সঙ্গে কোনো ক্যাপশন দেননি তিনি।

    এর আগে এক সমাবেশে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

  • ওসমানীনগরে ১৫ দিনের ব্যবধানে ফের মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাক-অটোরিকশা সংঘাত, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

    ওসমানীনগরে ১৫ দিনের ব্যবধানে ফের মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাক-অটোরিকশা সংঘাত, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

    সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন প্রাণ হারানোর ক্ষত না শুকাতেই মাত্র ১৫ দিনের ব্যবধানে ফের ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এবার সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।

    শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—জগন্নাথপুর উপজেলার শ্রীরামিসী গ্রামের নিয়ামত আলী, তাঁর স্ত্রী, তাঁদের এক শিশু কন্যা এবং অটোরিকশাচালক শেরপুর এলাকার লালন মিয়া।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা পদ্মার একটি তেলবাহী ট্রাক উল্টো পথে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশাকে জোরেশোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

    এর আগে গত ৭ আগস্ট সকাল ৭টার দিকে উপজেলার কাসিপাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘাত ঘটে।

    এতে সড়ক থেকে ইউনিক পরিবহনের বাসটি ছিটকে পড়ে ৯ যাত্রী নিহত ও অন্তত ১৩ জন আহত হন। সেই শোক কাটতে না কাটতেই ফের প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত ২০ জনের বেশি

    জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত ২০ জনের বেশি

    জাপানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৫ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন আহত হয়েছেন।

    রোববার ভোরে দেশটির ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে এ কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

    জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) দেয়া তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে। জাপানের নিজস্ব ৭ মাত্রার ভূমিকম্প তীব্রতা স্কেলে ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা ও রাজধানী টোকিওর কিছু অংশে ৫-এর কম তীব্রতা রেকর্ড করা হয়েছে।

    ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা ঘটেছে সাইতামা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে। আহতদের মধ্যে সাইতামায় এক তরুণ ও সত্তোরোর্ধ্ব এক নারী রয়েছেন। এছাড়া কানাগাওয়ায় ৯ জন এবং চিবায় ৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

    কম্পনের কারণে দেশটির যোগাযোগ ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়। কয়েকটি রুট ট্রেন চলাচল বিলম্বিত হওয়ার পাশাপাশি গতি কমিয়ে ট্রেন চালানো হয়। তোবু রেলওয়ের কয়েকটি এক্সপ্রেস ট্রেন সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

    তবে স্বস্তির খবর হচ্ছে, ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ক্ষয়ক্ষতি সনাক্ত হয়নি।

    ঘটনার পরপরই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সাধারণ মানুষকে তাৎক্ষণিক সঠিক তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন।

    আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, আগামী এক সপ্তাহ—বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন একই ধরনের তীব্রতার আফটারশক বা ভূমিকম্প হতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ও মধ্য জাপানসহ দেশের বিস্তৃত অঞ্চলে এই কম্পন অনুভূত হয়।

    facebook sharing button
    messenger sharing button
    whatsapp sharing button
    twitter sharing button
    linkedin sharing button
    copy sharing button
    print sharing button
  • গোপালগঞ্জ কাশিয়ানী দুই শিশু ধর্ষণেরর অভিযোগ

    গোপালগঞ্জ কাশিয়ানী দুই শিশু ধর্ষণেরর অভিযোগ

    গোপালগঞ্জে কাশিয়ানী পাউরুটি কিনতে গিয়ে সাত/নয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

    ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মুন্সী ঐ গ্রামের জামাল মুন্সীর ছেলে।

    তিনি ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান ব্যবসা করে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শিশু আপন দুই বোন। শনিবার দুপুরে তারা জসিমের দোকানে পাউরুটি কিনতে যায়।

    দোকানে পাউরুটি নেই জানিয়ে জসিম তাদের পাশের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ।

    পরবর্তীতে একটি রুমে নিয়ে দরজা বন্ধ করে তাদের ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

    এ সময় শিশু দুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। স্থানীয়রা জসিমকে আটক করার চেষ্টা করলে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
    ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে পড়ে।

    স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এ ঘটনায় দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন।

    কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানায়, এ নিয়ে বাঁদীর পিতা মামলা করেন।

    অভিযুক্তকে গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, কাশিয়ানী থানা পুলিশ।

  • শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, প্রকাশ করলেন দুঃখ ও ক্ষোভ

    শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, প্রকাশ করলেন দুঃখ ও ক্ষোভ

    : নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত দেশের ২৩তম রাষ্ট্রপতির এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে সরকারের জ্যেষ্ঠ নীতিপ্রণেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিতি থাকলেও সেখানে দেখা মেলেনি সাবেক রাষ্ট্রপতির। আমন্ত্রণ না পাওয়ায় ব্যক্তিগতভাবে দুঃখিত ও বিব্রত বোধ করছেন বলে জানিয়েছেন তিনি।   

    রাষ্ট্রপতি হিসেবে সদ্য শপথ নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতৃবৃন্দ এবং তিন বাহিনীর প্রধানগণ। তবে বঙ্গভবনের আসন তালিকায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের নাম না থাকায় অনুষ্ঠান প্রাঙ্গণে তার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।   

    অনুষ্ঠানে অনুপস্থিতির কারণ জানতে চাইলে ক্ষোভ ও হাতাশা প্রকাশ করে মো. সাহাবুদ্দিন বলেন, “আমাকে অনুষ্ঠান সম্পর্কে কোনো অবহিত করা হয়নি এবং কোনো আমন্ত্রণপত্রও পাঠানো হয়নি। বিষয়টিতে আমি অত্যন্ত দুঃখিত ও বিব্রত। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলতে চাই না।”

    শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, “আমার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দুই পা ফুলে গেছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে বেশ কষ্ট হচ্ছে।” নিজের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

    এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। বঙ্গভবনের একজন কর্মকর্তা স্পষ্ট করেন, শপথ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও অতিথি তালিকা পরিচালনার দায়িত্বে ছিল মন্ত্রিপরিষদ বিভাগ, যেখানে বঙ্গভবন কেবল ভেন্যু হিসেবে কাজ করেছে। সরকারের নির্দেশনা না থাকায় সাহাবুদ্দিনের জন্য আসন সংরক্ষিত ছিল না।   

    উল্লেখ্য, জটিল স্বাস্থ্য সমস্যার কারণে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি অটোনমিক নিউরোপ্যাথিসহ বেশ কিছু জটিল রোগের কথা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

  • নিজ অফিসে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের গুলি, শ্রীপুরে কৃষকদল নেতা হাসপাতালে

    নিজ অফিসে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের গুলি, শ্রীপুরে কৃষকদল নেতা হাসপাতালে

    গাজীপুরের শ্রীপুরে কৃষকদলের এক স্থানীয় নেতার ব্যক্তিগত কার্যালয় লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলির বিকট শব্দে আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

    শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে (আরএকে সিরামিক কারখানার সামনে) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নেতার নাম জজ মিয়া। তিনি ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতির দায়িত্বে আছেন।

    হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া জানান, রাতে তিনি তার ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে লেজার লাইট দিয়ে তাকে টার্গেট করেন এবং পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যান।

    গুলির শব্দ ও জজ মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

    ঘটনার খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • যশোরে স্বর্ণ কারিগর আল আমিন হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি গ্রেফতার

    যশোরে স্বর্ণ কারিগর আল আমিন হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি গ্রেফতার

    যশোরে স্বর্ণের কারিগর আল আমিন হোসেন (২৯) ওরফে পেরেক আল আমিন হত্যা মামলার দ্বিতীয় সন্দেহভাজন আসামি সৌরব হোসেন তুষারকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।   

    গ্রেফতার তুষার যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।   /

    র‌্যাব সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বিকেলে যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকায় দুর্বৃত্তরা আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা আয়মা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে শনিবার শহরের মণিহার এলাকা থেকে ‘ব্ল্যাক আলামিন’ নামে আরও এক প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল পুলিশ।  

    র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তুষারের সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।  


    বিকল্প সংবাদ ২ (একটু বিস্তারিত ও বিষদ শিরোনাম)

    যশোরে স্বর্ণকার আল আমিন হত্যাকাণ্ডে জড়িত তুষার রাজারহাট থেকে গ্রেফতার

    বিশেষ সংবাদদাতা: যশোর শহরের আলোচিত স্বর্ণের কারিগর আল আমিন হোসেন ওরফে পেরেক আল আমিন (২৯) চাঞ্চল্যকর হত্যা মামলায় সৌরব হোসেন তুষার (২৮) নামের দ্বিতীয় আসামিকে আটক করেছে যৌথ বাহিনী/র‍্যাব।  

    রবিবার প্রথম প্রহরে গোপন সংবাদের ওপর ভিত্তি করে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার রাজারহাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। তুষার শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের সন্তান।  

    উল্লেখ্য, গত ২০ আগস্ট বিকেলে যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে এর পূর্বে মণিহার এলাকা থেকে ‘ব্ল্যাক আলামিন’ নামে আরেক আসামিকে গ্রেফতার করে পুলিশ।  

    র‍্যাব কর্মকর্তা মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

  • নাফ নদীতে বিজিবির অভিযান: ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক

    নাফ নদীতে বিজিবির অভিযান: ৩ কেজি ক্রিস্টাল মেথসহ মিয়ানমারের নাগরিক আটক

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও কাঠের নৌকাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শনিবার (২২ আগস্ট) ভোরে সাবরাং সীমান্ত এলাকায় বিজিবি ব্যাটালিয়ন-২ এর বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

    বিজিবি জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন খবর পেয়ে সাবরাং বিওপির টহল দল স্পিডবোট নিয়ে কৌশলগত অবস্থান নেয়। সীমান্ত অতিক্রম করে একটি হস্তচালিত কাঠের নৌকা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়।

    এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা কয়েকজন পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে গেলেও নৌকাটির মাঝি শাহ আলম (৫০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করা সম্ভব হয়। আটক শাহ আলম মিয়ানমারের মংডু এলাকার পুইমালি গ্রামের ফজল করিমের ছেলে।

    পরবর্তীকালে কাঠের নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

    টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত আইস আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না এবং কাউকে অনিয়মের সুযোগ দেওয়া হবে না।

    শনিবার রাতে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্র হিসেবে বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই তার প্রধান লক্ষ্য।

    অনুষ্ঠানে নিজের শিক্ষাজীবন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ’৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে তাদের শিক্ষাজীবনে বড় বিঘ্ন ঘটেছিল। যুদ্ধ থেকে ফিরে পরীক্ষার মুখোমুখি হয়ে তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার কাছে বিশেষ মূল্যায়নের অনুরোধ জানালে শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় তারা নিয়মিত হওয়ার সুযোগ পান।

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী জওহর রিজভী উপস্থিত ছিলেন।