
রান বর্তমানে অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে এক ‘পূর্ণমাত্রার অসম যুদ্ধে’ অবস্থান করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
ভাষণে দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করে পেজেশকিয়ান বলেন, অর্থনীতিতে গুরুতর সমস্যা রয়েছে এবং এই পরিস্থিতির কারণে সরকার জনগণের কাছে লজ্জিত।
তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর ‘সবচেয়ে কঠোর ও ভয়াবহ’ নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন।
তবে এসব বাহ্যিক চাপ সত্ত্বেও সরকার জনগণকে সর্বোচ্চ সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আমরা সব চাপ সহ্য করে দাঁড়িয়ে আছি এবং এই অসম পরিস্থিতিতেও জনগণের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন সামরিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি অর্থনৈতিক সংকটের ওপর জোর দিচ্ছেন, তখন অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প সম্প্রতি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ (New US Territory) হিসেবে চিহ্নিত একটি মানচিত্র পোস্ট করেছেন।
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো একই মানচিত্র পোস্ট করলেও এর সঙ্গে কোনো ক্যাপশন দেননি তিনি।
এর আগে এক সমাবেশে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
আন্তর্জাতিক ডেস্ক: 






















