Dhaka ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপ

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার প্রস্তুতি, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস এবং সফলতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পরীক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও সিরাজগঞ্জ জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. আকাশ হোসেন এবং রোভার মেট মো. রায়হান আলী।
উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন রোভার মেট মো. আবির হোসেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করে উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপ।
গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডার মো. শাকিল হোসেন বলেন, “শিক্ষার্থীদের জন্য এই সামান্য উপহার তাদের পরীক্ষার আগে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপহার পেয়ে পরীক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এমন উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং রোভারিং কার্যক্রমের প্রতি আগ্রহী করে তুলবে।
সিনিয়র রোভার মেট মো. আকাশ হোসেন বলেন, বর্তমানে উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপে ১৭ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য সহচর স্তরে নবাগত সদস্য ভর্তি কার্যক্রম চলছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও বিভিন্ন অনুপ্রেরণামূলক ও সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, “রোভারিংয়ের মাধ্যমে সিরাজগঞ্জ জেলাকে আরও সমৃদ্ধ করতে উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপ সবসময় কাজ করে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ