
মোঃ সুজন আহমেদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিনায়েকপুর ফুটবল মাঠে ছোট-বড়দের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিনায়েকপুর ঐতিহ্যবাহী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলায় এলাকার বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমীরা অংশগ্রহণ করেন। খেলাটি দেখতে মাঠে ভিড় করেন শত শত দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জনগনের চাওয়া (মেম্বার) পদপ্রার্থী ফজলুল হক। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় আয়োজকরা জানান, এলাকার যুবসমাজের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মোঃ সুজন আহমেদ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

























