Dhaka ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু সাবেক তাঁতীলীগ নেতা এখন সাংবাদিক, ঘিরে উঠছে একের পর এক অভিযোগ টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জামালকে হাসপাতালে দেখতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ নবনিযুক্ত ইউএনও লিখন বণিককে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

সরিষাবাড়ীতে ত্রানের সেই ব্রিজের দুইপাশে রাস্তা নির্মাণ সম্পন্ন 

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের ঘুইঞ্চার চর কুলপাল খালের ওপর ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ব্রিজের দুই পাশে একটু দেরিতে হলেও মাটির রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে। ব্রিজটি নির্মাণের দীর্ঘ দেড় থেকে দুই বছর পর এ সংযোগ সড়ক তৈরি হলো।

সরিষাবাড়ীতে “রাস্তা ছাড়াই এক কোটি চৌদ্দ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ’ শিরোনামে একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরপরই জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের মাননীয় সংসদ মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম (এমপি’র) নির্দেশনায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তাৎক্ষণিক পদক্ষেপে ব্রিজের দুইপাশে রাস্তার কাজটি সম্পন্ন করা হয়।

বৃহস্পতিবার (২জুলাই) বিকালে কুলপাল ব্রিজে গিয়ে দেখা যায়, ব্রিজটির দুইপাশের জমি থেকে মাটি কেটে এ রাস্তা নির্মাণ করা হয়েছে। ব্রিজটির একপাশে প্রায় ১২/১৩’শ ফিট ও  অন্যপাশে ৫/৬’শ ফিট মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে বলে জানা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানা গেছে, গণমাধ্যমে ব্রিজের সংবাদ প্রকাশ হওয়ায় রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় এমপির নির্দেশনায় নতুন করে এই রাস্তা নির্মাণ করা হয়।

এলাকাবাসী বলছেন, ব্রিজের দুইপাশে রাস্তা হওয়ায় উপজেলার-৪নং আওনা ইউনিয়নের কুলপাল এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে এবং মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়।

বি. দ্রষ্টব্য- ২০২১-২০২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে আওনা কুলপাল খালের উপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি দৈর্ঘ্য ১৫ মি.। এটি নির্মাণে চুক্তি মূল্য ছিল ১ কোটি ১৪ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল

সরিষাবাড়ীতে ত্রানের সেই ব্রিজের দুইপাশে রাস্তা নির্মাণ সম্পন্ন 

আপডেট টাইম : ০২:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬