Dhaka ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পাকিস্তানে এমবিবিএস ও বিডিএসে পড়ার সুযোগ, আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি: মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের জেরে আজও বন্ধ একাধিক কারখানা, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ত্রিপুরায় বিএসএফ ও গ্রামবাসীর সংঘর্ষ: ৩ সদস্যসহ আহত বেশ কয়েকজন কংগ্রেসে ডেমোক্র্যাটরা জিতলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন: ডোনাল্ড ট্রাম্প মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের সংঘর্ষ: নিরাপত্তার স্বার্থে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ নবায়নযোগ্য জ্বালানিই একমাত্র বিকল্প, সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ১৫০০ কোটি টাকার তহবিল: প্রধানমন্ত্রী রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়েতে ‘ইমরান বাবুরাজত্ব’: দুর্নীতির পাহাড় ও ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত এ. কে. শামসুদ্দীন: সড়কের প্রদীপের নিচে জমে থাকা দুর্নীতির পাহাড়

আন্দোলনে দেখিনি, অথচ জুলাইয়ের হোতা দাবি

জুলাই আন্দোলনে যাদের এক দিনও দেখা যায়নি, তারাই পরে আন্দোলনের হোতা হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; এটি ছিল ছাত্র- জনতা এবং সর্বস্তরের মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ। গতকাল রাজধানীর ঢাকা কলেজে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সেই সনদে আমরা সই করেছি। যে সনদ বিএনপির অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে আমাদের দিয়েছে। আমরা সংসদে সেই অঙ্গীকার প্রতিষ্ঠা করব। তিনি বলেন, ‘জুলাই আমাদের নতুনভাবে শানিত ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন কীভাবে নিশ্চিত করতে হয়, সেটিও শিখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার, জুলাই সেই বার্তাও দিয়েছে। বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বিএনপি। এ প্রতিষ্ঠার জন্য দলটি ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির নেতৃত্বে সব শ্রেণি-পেশার মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এটাই বিএনপির রাজনীতি। তাই মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বিএনপিকেই নির্বাচিত করেছে।

ঢাকা কলেজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আজ ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা রয়েছেন। এ প্রতিষ্ঠানকে নিয়ে জাতি গর্ব করে। এখানে যারা পড়াশোনা করেন, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

পাকিস্তানে এমবিবিএস ও বিডিএসে পড়ার সুযোগ, আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর