
পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চিকিৎসা শিক্ষায় বড় সুযোগ সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সে মোট ২৫টি আসনে বাংলাদেশি শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
এমবিবিএস: ২০টি আসন
বিডিএস: ৫টি আসন
পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সেশনের (২০২৬-২৭) অধীনে এই সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্স-এর ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র ও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে।
সম্পূর্ণ আবেদনপত্র যথাযথ নিয়মে পূরণ করে আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকার পাকিস্তান হাই কমিশনে জমা দিতে বা পাঠাতে হবে।
অনলাইন ডেস্ক 

























