Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয়ে বগুড়ার মোকামতলা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মোকামতলা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সত্য ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি বলেন, “সাংবাদিকতার শক্তি হচ্ছে সত্য, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতা।” স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন-সম্ভাবনা, জনদুর্ভোগ, সমস্যা ও অনিয়মের চিত্র নির্ভীকভাবে তুলে ধরতে হবে। পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোকামতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও আব্দুল লতিফ সরকার। তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং সাংবাদিকরা জনগণের কথা বলার অন্যতম মাধ্যম। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সমস্যা তুলে ধরা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সংবাদকর্মীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা মোকামতলা উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে সংবাদকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভার উন্মুক্ত আলোচনায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং মোকামতলার স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার বিষয়ে উপস্থিত সবাই ঐকমত্য প্রকাশ করেন।

সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতাই পারে একটি এলাকার সমস্যা ও সম্ভাবনাকে মানুষের সামনে সঠিকভাবে তুলে ধরতে।

পরিশেষে মোকামতলা উপজেলার সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত সাফল্য এবং মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু