Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

মক্কা প্যাক্টে যোগ দিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ও জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে: শামা ওবায়েদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার প্রশ্নে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেন, দেশের জন্য ক্ষতিকর হতে পারে এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না এবং এ জোটে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ বাংলাদেশ পায়নি।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) নিজ দপ্তরে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনীতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নতুন করে সংসদীয় গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। আইপিইউ মহাসচিবের এই সফর দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও সুসংহত করতে সহায়ক ভূমিকা রাখবে।
বৈঠকের বিষয়ে তিনি জানান, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রাকে স্বাগত জানিয়েছে আইপিইউ। আলোচনায় সংসদীয় কাঠামোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, কূটনীতি জোরদার এবং তরুণ সংসদ সদস্যদের কার্যকর উপস্থিতির বিষয়গুলো ইতিবাচকভাবে উঠে এসেছে। পাশাপাশি রোহিঙ্গা দূরীকরণ ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর সহযোগিতা অর্জনের বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর