Dhaka ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

রাজশাহীতে পুলিশ ‘চেনেনি’ ছাত্রদল নেতাকে, থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার

রাজশাহীর পবায় পুলিশ এক তরুণ রাজনৈতিক কর্মীকে চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করেছেন তিনি ও তার অনুসারীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

ঘটনার প্রধান ব্যক্তি সাদমান সাকিব, যিনি জেলা তাঁতী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে জেলা ছাত্রদলের পদপ্রত্যাশী। তার অভিযোগ, গত ২৮ আগস্ট মধ্যরাতে একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে তার দুই কর্মী—নাজমুল ও রেফাজুলকে শিশাপাড়া ঈদগাহের সামনে পুলিশ তল্লাশির নামে হয়রানি করে। সেসময় দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জ্বল তার নাম শুনে কটূক্তি করেন এবং তাকে চেনেন না বলে জানান।

মশাল মিছিল-পরবর্তী সমাবেশে সাদমান সাকিব বলেন, “বয়স কম দেখে আমাদের ছোট করে দেখার সুযোগ নেই। সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই পারে, কিন্তু খারাপ আচরণ গ্রহণযোগ্য নয়।” সমাবেশ থেকে তিনি পুলিশি হয়রানির সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং আরএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে কর্ণহার থানার ওসির কোনো বক্তব্য পাওয়া না গেলেও আরএমপির মুখপাত্র ও উপকমিশনার গাজিউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে (রাত ১টার পর) মোটরসাইকেল আরোহীদের থামিয়ে স্বাভাবিক জিজ্ঞাসাবাদ করেছিল টহল পুলিশ। সেই সময় পুলিশ কর্মকর্তা সাদমান সাকিবকে না চেনার কথা বললেই পরবর্তীতে এই বিক্ষোভের সৃষ্টি হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু