Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

শিবগঞ্জে বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, হাসপাতালে বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে রাস্তা পারাপাররত এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে নেমে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এ সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মোছাঃ ফিরোজা বেগম (৭৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে তার সংসদীয় এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িবহরটি গোপীনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে সামনে দেখতে পেয়ে গাড়ির চালক দ্রুত গাড়ির গতিপথ পরিবর্তন করে বাঁচানোর চেষ্টা করেন।

এ সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে নিচে ধানখেতে গিয়ে পড়ে। দুর্ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী আব্দুল বারী সামান্য আহত হন। তার সঙ্গে গাড়িতে সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রতিমন্ত্রী সুস্থ অবস্থায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

অন্যদিকে, গাড়িটি সড়ক থেকে ধানখেতে নেমে যাওয়ার আগে সংঘর্ষে গুরুতর আহত হন বৃদ্ধা ফিরোজা বেগম। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার মধ্যেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফিরোজা বেগমের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। আহত বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু