Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট

ইমরান খানের সুচিকিৎসাও মানবিক মর্যাদার দাবি ব্রায়ান লারার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কারাবন্দি জীবন, বর্তমান শারীরিক অবস্থা এবং চিকিৎসাসেবা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। বন্দি অবস্থায় ইমরানের জন্য প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার প্রতি উপযুক্ত মর্যাদা ও মানবিক আচরণের জোর দাবি জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় লারা উল্লেখ করেন, তার এই প্রতিক্রিয়া কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণ মানবিক জায়গা থেকে তিনি বিষয়টি সামনে এনেছেন।

মাঠের রাজনীতি নিয়ে নানা আলোচনা থাকলেও ক্রিকেট অঙ্গনে ইমরান খান সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবেই সম্মানিত। দীর্ঘদিন কারাগারে থাকা এই ক্রিকেট তারকার শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি বিশ্ব ক্রিকেটের একাধিক প্রখ্যাত সাবেক অধিনায়ক উদ্বেগ প্রকাশ করেছেন; লারাও সেই তালিকায় যুক্ত হলেন।

লারা জানান, খেলোয়াড় হিসেবে মাঠের লড়াইয়ে ইমরানকে খুব বেশি পাননি তিনি। তবে যে কয়টি ম্যাচে তারা মুখোমুখি হয়েছেন, প্রতিবারই পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের প্রতি তার শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেছে।

ইমরানের বর্তমান অবস্থা নিয়ে নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে লারা লেখেন—যে মানুষটি একসময় গোটা জাতির আশা, গর্ব ও প্রেরণার কেন্দ্রবিন্দু ছিলেন, আজ তার চিকিৎসা ও মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন ওঠা অত্যন্ত হতাশাজনক।

ইমরানের স্বাস্থ্যগত বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়ে লারা বলেন, একজন মানুষ ও সাবেক ক্রীড়াবিদ হিসেবে তার ইচ্ছেমতো চিকিৎসা নেওয়ার পূর্ণ অধিকার থাকা উচিত। পাশাপাশি একজন মহান ব্যক্তিত্বের প্রাপ্য সম্মান যেন বজায় রাখা হয়, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ইমরানের অবদান চিরস্মরণীয়। তার অভাবনীয় নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বসেরার ট্রফি উঁচিয়ে ধরেছিল পাকিস্তান। ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সিলেট সিটি করপোরেশনে হরিলুট: সিন্ডিকেটের শত কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির সাম্রাজ্য উন্মোচিত