Dhaka ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

জ্বালানি খাতে নির্ভরতা কমাতে বিকল্প উৎসে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০২:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার

একটি নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি এড়াতে বিকল্প ও বহুমুখী জ্বালানি অনুসন্ধানে কাজ করছে সরকার। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের ভাবমূর্তি প্রকাশবিষয়ক এক অনুষ্ঠানে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

অনুষ্ঠানে তিনি তুলে ধরেন যে, বৈশ্বিক কোনো সংকট বা যুদ্ধের কারণে যেন অর্থনীতি চাপের মুখে না পড়ে, সেজন্য আফ্রিকার দেশগুলোর পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য বিদ্যুৎ, নতুন এলএনজি উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শতভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা অন্যান্য সরকারি দপ্তরে সম্প্রসারণ করা হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরিতে চীন ও জাপানের সঙ্গে আলোচনা চলছে।

অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি উল্লেখ করেন, বিনিয়োগ সহজ করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ ও ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ কেবল সংকট নয়, বরং গণতান্ত্রিক অগ্রগতি, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতির ইতিবাচক দিকগুলো বিশ্বের সামনে উপস্থাপন করবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, পারমাণবিক নিয়ন্ত্রণ ও রোহিঙ্গা সংকটসহ নানা বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তুলে ধরা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর