Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে স্বর্ণগ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রামে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চিকিৎসা সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বর্ণগ্রাম ইউনিয়নের দরিদাহ মোমেনা বক্কার কৃষি কলেজে GAK Eye Hospital-এর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম এমপির নির্দেশনায় আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সহকারী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক।
ক্যাম্পে স্বর্ণগ্রাম ও আশপাশের এলাকার শত শত অসহায় ও দরিদ্র নারী-পুরুষের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ছানি ও জটিল চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুব আলম মানিক বলেন, “মানুষের জন্য রাজনীতি, মানুষের কল্যাণেই আমাদের অঙ্গীকার।” মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্থানীয়রা বলেন, প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের জন্য এমন বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু