
দিনাজপুরের হাকিমপুরে পুলিশি অভিযানে ৪৩২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে হিলি স্থলবন্দর চেকপোস্ট এলাকার ‘এমএম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে’ অভিযান চালিয়ে তাদের আটক করে হাকিমপুর থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার কদমতলীর শনিরআখরা এলাকার মৃত আইনুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন এবং গেন্ডারিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে হিলির চেকপোস্ট সংলগ্ন আবাসিক হোটেলটিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় হোটেলের তিন তলার একটি কক্ষ থেকে ৪৩২ পিস ইয়াবাসহ সাজ্জাদ ও সাকিবুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইন ডেস্ক 





















