Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

কসবায় ২২০০ পিস ইয়াবাসহ ভাই-বোন গ্রেফতার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের এক সফল অভিযানে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কসবা থানাধীন তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মজলিশপুর পশ্চিমপাড়ার মৃত আবু তাহের ও মরিয়ম বেগমের মেয়ে সেলিনা আক্তার (৪৩) এবং ছেলে মিন্টু মিয়া (৪৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ২টার মধ্যে কসবা থানাধীন তিনলাখপীর বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সৈয়দাবাদ-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত ‘মানিক স্টোর’ নামীয় একটি দোকানের সামনে রাস্তার ওপর থেকে ওই দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযান পরিচালনা শেষে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের কসবা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী উপপরিদর্শক (এএসআই) জনাব রবিউল হাসনাত বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু