Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাছ, মাংস, দুধ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির সুপারিশ সংসদীয় কমিটির দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়ম: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি করে হত্যা উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব

গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে সাভারে পিটিয়ে হত্যা করা হলো এসবির এসআইকে, আহত ছেলে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১০:২৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার

সাভারের আমিনবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহতের নাম আলতাফ হোসেন (৫৮)। এ সময় হামলায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) মারাত্মকভাবে আহত হন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিং সংলগ্ন একটি গেঞ্জি কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির সামনে প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ জনের একটি দলের সঙ্গে এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলের বাকবিতণ্ডা হয়। বিতণ্ডার একপর্যায়ে দলবদ্ধ হামলাকারীরা পিতা-পুত্রের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিষয়টি খতিয়ে দেখছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “বাসার কাছেই সামান্য গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ওই কর্মকর্তা ও তাঁর ছেলের ওপর হামলা চালানো হয়। ঘটনায় সম্পৃক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, আমিনবাজারে নিহতের একটি জায়গা রয়েছে। তবে ঠিক কী উদ্দেশ্যে বা সার্বিক কী পরিস্থিতিতে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বিস্তারিত তদন্ত শেষে স্পষ্ট হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর